× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার গাঁয়ের ছবি

বেণীমাধব সরকার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ ১১:৩৪ এএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫ ১১:৫০ এএম

আঁকা : তাসনিম ইসলাম তুবা,তৃতীয় শ্রেণি, ৮৮ নং মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকগঞ্জ

আঁকা : তাসনিম ইসলাম তুবা,তৃতীয় শ্রেণি, ৮৮ নং মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকগঞ্জ

রাতের বেলায় চন্দ্র হাসে দিনের বেলায় রবি

দেখতে বড়ই ভালো লাগে আমার গাঁয়ের ছবি।


সবুজ শ্যামল মাঠ খানাতে সোনার ফসল ফলে,

রূপের হাটে হাঁড়ি ভাঙে ঋতু বদল হলে।

বর্ষা কালে কদম, কেয়া, কলমি হাসে ঝিলে,

শরৎ কালে আরো হাসে শাপলা কমল মিলে।


হেমন্তে বা এলো মেলো ঝিরিঝিরিয়ে বয়

সোনার বরণ ধানের শিষে মিষ্টি কথা কয়।


স্বর্ণ ডানায় বর্ণ বাহার প্রজাপতি নাচে

ফুলের মধু পান করে যায় আনন্দ উল্লাসে।


শীতের দিনে পিঠাপুলি খানাপিনার ধুম

খেজুর রসের নিমন্ত্রণে ভাঙে ভোরের ঘুম।


বসন্তে বন ফুলে ফুলে নতুন করে সাজে,

মনোলোভা কেমন শোভা বলতে পারি না যে! 

কৃষ্ণচূড়া শিমুল পলাশ কাঞ্চনে বন হাসে

সৃষ্টিছাড়া মিষ্টি সুবাস হাওয়ায় হাওয়ায় ভাসে।


হাজার পাখি বাজার মিলায় গাছগাছালির শাখে,

সকাল বিকাল মুখর করে সমস্বরে ডাকে।


সবুজ শ্যামল বৃক্ষশোভায় পূর্ণ আমার গাঁ যে,

কি যে রূপের ঘনঘটা বলতে পারি না যে!

গভীর মায়া স্নেহের ছায়া বিছিয়ে বুঝি রাখে

বরণ ডালায় স্মরণ করি তাইতো মাটি মাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা