× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছোট চারটি পাখি

রেহনুমা আফরীন মালিহা

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ ১১:২১ এএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫ ১১:২৭ এএম

অলংকরণ : ফাহিম চৌধুরী

অলংকরণ : ফাহিম চৌধুরী

ছোট্ট চারটি পাখি। দুটি নীল আর দুটি সাদা। খাঁচা থেকে বেরিয়ে মনের আনন্দে উড়তে লাগল। নীল আকাশ তাদের খুব ভালো লাগল। তারা বিশাল আকাশের নিচে উড়তে উড়তে গাছপালা, মাঠ, নদী, সমুদ্র সব দেখল। তারপর হঠাৎ একটা ঈগল এলো। ঈগল পাখিটা ওদের খেতে চায়নি, ওরাও ঈগল পাখি দেখে ভয়ে পালায়নি। ওদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেল। তারপর তারা ঈগল পাখিটার সঙ্গে ওড়ার প্রতিযোগিতা করল কিন্তু ছোট পাখিগুলো পারল না। তখন ঈগল পাখির কাছে জানতে চাইল এত শক্তি সে কোথায় পায়। তখন ঈগল পাখিটা নদী থেকে ছোঁ মেরে একটা মাছ ধরে আনল এবং ছোট পাখিগুলোর সঙ্গে ভাগ করে খেল। আর বলল যে মাছ খেলে অনেক শক্তি হয়। তারপর তারা গাছের উঁচু ডালে ঈগল পাখির বাসায় গেল এবং অনেক গল্প করল।

দ্বিতীয় শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা