× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপন্ন প্রকৃতি ও পরিবেশ শীর্ষক প্রদর্শনী শুরু শনিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ ২২:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‘বিপন্ন প্রকৃতি ও পরিবেশ’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হচ্ছে আলোকচিত্রী সনি রামানির সপ্তাহব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী। শনিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় প্রদর্শনীটির উদ্বোধন হবে। তা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা-রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।

এ প্রদর্শনীতে ৬০টিরও বেশি আলোকচিত্র স্থান পেয়েছে। তা ছাড়া একটি ভাবনাপ্রবণ ভিডিও ইনস্টলেশন প্রদর্শিত হবে। এর মাধ্যমে ঢাকার চলমান পরিবেশগত সংকটের একটি চিত্রময় বিবরণ তুলে ধরা হবে।

প্রদর্শনী সম্পর্কে সনি রামানি বলেন, একজন ফটোসাংবাদিক হিসেবে আমি গত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত প্রেক্ষাপট নথিভুক্ত করেছি। সেখানে ঢাকায় দূষণ ও পরিবেশগত বিপর্যয়ের ভয়াবহ প্রভাব প্রত্যক্ষ করেছি। এই প্রদর্শনীর মাধ্যমে আমি এসব গুরুতর ইস্যুকে চিত্রের মাধ্যমে তুলে ধরতে চাই, যাতে টেকসই নগর উন্নয়ন ও পরিবেশ নীতিমালা নিয়ে সচেতনতা ও সংলাপ সৃষ্টি হয়।

তিনি বলেন, ঢাকায় বর্তমানে বায়ুদূষণ, পানিদূষণ, বর্জ্য ব্যবস্থাপনার ব্যর্থতা এবং অনিয়ন্ত্রিত নগরায়ণের মতো মারাত্মক পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি। প্রদর্শনীটি চারটি মূল থিমে সাজানো হয়েছে।

থিমগুলোর মধ্যে রয়েছে- নীরব ঘাতক বায়ু দূষণ: অনিয়ন্ত্রিত গ্যাস নিঃসরণ ও শিল্প ধোঁয়ার প্রভাব, জলাধারের মৃত্যু: নদী ও হ্রদের দূষণের ভয়াবহতা, বর্জ্য ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা- আবর্জনার নিচে ঢাকা শহর: বর্জ্য নিষ্পত্তির ব্যর্থতা এবং হারিয়ে যাচ্ছে সবুজ- ঢাকার কংক্রিটের জঙ্গল: অনিয়ন্ত্রিত নগরায়ণে প্রাকৃতিক স্থানগুলোর বিলুপ্তি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা