× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ আনন্দ ভ্রমণ

লেখা ও আঁকা : ইবতেসাম মাহবুব ইফাজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ১১:৪৯ এএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫ ১২:০২ পিএম

ঈদ আনন্দ ভ্রমণ

এবারের ঈদে আমরা দাদাবাড়ি বেড়াতে গিয়েছিলাম। ঈদের পরদিন যাই নানাবাড়ি। যাত্রাপথে শেখের কেল্লা নামক স্থানে একটি নান্দনিক মসজিদ দেখতে পাই। মসজিদটির নাম আবু সালাম জামে মসজিদ। লাল ইটের মসজিদটির নির্মাণশিল্প এতই সুন্দর যে প্রতিদিন নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার অসংখ্য দর্শনার্থী এখানে ঘুরতে আসে। এর ভেতরে প্রাকৃতিক আলো-বাতাসের সুব্যবস্থা আছে। ফলে দিনের বেলায় এখানে কোনো বৈদ্যুতিক বাতি এবং পাখা না হলেও চলে। এর পাশেই বেশ বড় একটি দিঘি রয়েছে, যার পাড়জুড়ে অসংখ্য ফুল গাছ। পাশে একটি মাদ্রাসা ও খেলার মাঠও রয়েছে। আমরা মসজিদটি ও এর চারপাশ ঘুরে দেখলাম এবং স্মৃতি হিসেবে বেশ কিছু ছবি তুললাম। এমন সুন্দর মসজিদ ও মনোরম পরিবেশ দেখতে বারবার ইচ্ছা হয়।

তৃতীয় শ্রেণি, বি এ এফ শাহীন কলেজ, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা