× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইজ্ঞিনিয়ারিং বিভাগের সাফল্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ২৩:৫৬ পিএম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইজ্ঞিনিয়ারিং বিভাগের সাফল্য

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আয়োজিত “জামেলুর রেজা চৌধুরী মেমোরিয়াল সিভিল ইঞ্জিনিয়ারিং কনটেস্ট: CEnovus 1.0”-এ অংশ নিয়ে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহকে পেছনে ফেলে সাফল্য অর্জন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ।

বুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিযোগীদের মধ্য থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অটোক্যাড প্রতিযোগিতায় ৩য় স্থান এবং কুইজ বাজ ইভেন্টে ২য় স্থান অর্জন করে।

কুইজ বাজ ইভেন্টে মো. সুলতান মাহমুদ ও মো. শহিদুল ইসলাম যুগ্মভাবে ২য় স্থান অর্জন করেন। অন্যদিকে, মশিউর রহমান অটোক্যাড প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করে ৩য় স্থান অধিকার করেন।

এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যক্তিত্ব ড. এম. শামীম জামান বসুনিয়া, যিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিযোগীদের সাফল্যের পেছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান এবং লেকচারার ফারজানুল ইসলাম হিমেল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা