× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজস্ব ধারায় ঘর সাজিয়ে দিচ্ছে ‘নকশা নিজস্বী’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৯ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫ ১৭:০১ পিএম

নকশা নিজস্বী

নকশা নিজস্বী

ঘরের এক কোণে রঙিন একটা সোফা রাখা। পাশেই রাখা ল্যাম্প, দেয়ালে কয়েকটি ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো। ঘরে ঢুকতেই একটা স্নিগ্ধ অনুভূতি। কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়ে থাকার পর বুঝতে পারলেন ফুলগুলো আসলে তাজা নয়, কৃত্রিমভাবে বানানো। কিন্তু দেখতে এতটাই সুন্দর যে নজর সরবে না অনেকক্ষণ। এই দৃশ্য এখন অনেক সৌখিন নারীর ঘরে যারা মনের মতো করে সবকিছু সাজাতে চান। দিন দিন এমন ফুলের চাহিদা বাড়ছে। অনেকেই এই ফুল নিয়ে কাজ করছেন। তবে এত ভিড়ের মাঝে একটু আলাদা করে বলতে হয় ‘নকশা নিজস্বী’র কথা। 

নকশা নিজস্বী একটি হোম ডেকোর আইটেমের প্রতিষ্ঠান। এখানে ঘর সাজানোর নানা উপকরণ পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে বলতে হয় রঙিন ফুলের কথা। বেশিরভাগ প্রতিষ্ঠান যেখানে পাইকারীভাবে ফুল কিনে এনে অনলাইনে বিক্রি করছেন, সেখানে তারা ফুল ও পাতার ধরন বুঝে আগে সাজিয়ে নিচ্ছেন। কয়েকটি ফুল ও পাতা একত্রিত করে বানাচ্ছেন তোড়া। ফুলদানিতে রাখার জন্য এবং দেয়ালে সাজানোর জন্য রয়েছে আলাদা আলাদা সেটআপ, রয়েছে ফ্রেম এরেঞ্জমেন্ট।  

ফুলের জগতের এই কারুকাজগুলো করার পেছনে যে প্রতিভাবান মানুষটি কাজ করছেন তার নাম আয়শা সিদ্দীকা। আয়শা অনেক আগে থেকেই ক্রাফটিং করতেন। ড্রিম ক্যাচার থেকে শুরু করে হোম ডেকোরের বেশ কিছু আইটেম বানিয়েছেন আগে। হাতে বানানো গহনা নিয়ে কাজ শুরু করলেও ভিন্ন কিছুর ভাবনা নিয়ে নতুন করে শুরু করেন নকশা নিজস্বী। অনলাইনের পাশাপাশি অফলাইনে তার কাজ বেশ প্রশংসা জুগিয়েছে। 

কী ধরনের পণ্য পাওয়া যায় নকশা নিজস্বীতে? 

নকশা নিজস্বী'র পণ্য 

যে কোনো ফুলই ঘরের চেহারা আমূল বদলে দেয়। বিশেষ করে রঙিন ফুল ও পাতা দেখলে চোখ জুড়িয়ে যাবেই। নানা রঙের টিউলিপ, গোলাপ, কৃষ্ণচূড়া, মানিপ্ল্যান্ট, বেলি, সূর্যমুখী, রজনীগন্ধাসহ নানা ফুল তাদের কাছে রয়েছে। সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে একটা ফুল কিনে আপনি কীভাবে সাজাবেন সেটা সব সময় আপনি নাও বুঝতে পারেন। কিন্তু তাদের কাছে সেই সেটআপটাও আপনি পেয়ে যাবেন। ভীষণ যত্নের সাথে এই কাজগুলো করে নকশা নিজস্বী। 

নকশা নিজস্বীর পণ্য 

কুশন, ফুলদানি, ভিন্নধর্মী মোড়া, নিত্যদিন ব্যবহারের জন্য রঙিন ক্লিপ, ব্যান্ড, চিরুনি, পার্স এগুলোও সরাসরি যেয়ে কিনতে পারবেন তাদের শো রুম থেকে। তাছাড়া অনলাইনে অর্ডার দিলে সরাসরি পৌঁছে যাবে ঘরে। 

এখানে আরও পাবেন নানা ধরনের গিফট আইটেম। কাউকে উপহার দেয়ার জন্য পছন্দের পণ্যগুলো বাছাই করে নিতে পারেন এখান থেকে। 

গ্রাহকের পাঠানো ছবি 

কৃত্রিম ফুল দিয়ে সাজানো ঘর 

ফুল দেখলে আমাদের সবারই মন ভালো হয়ে যায়। কিন্তু তাজা ফুল সব সময় দোকানে যেয়ে কেনা সম্ভব হয় না। আবার এর স্থায়িত্বকালও অনেক কম। তাই ঘর সাজাতে অনেকেই এখন বেছে নিচ্ছেন এমন ফুল, পাতা ও গাছ। ঘরের এক কোণে বা দেয়ালে এগুলো রাখলে এক নিমেষেই ঘরের চেহারা বদলে যায়। যিনি ঘর সাজাচ্ছেন তার রুচিরও বহিঃপ্রকাশ ঘটে এর মাধ্যমে। এই হোম ডেকোর আইটেমগুলো একবার কিনলে অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। 

নকশা নিজস্বী'র পণ্য 

কীভাবে পরিষ্কার করা যায়? 

ফুলে ধুলো পড়ে নষ্ট হবে সেজন্য অনেকেই এগুলোকে ঝামেলা মনে করেন। মাসে একবার যদি এগুলো সুন্দর করে ধুয়ে শুকিয়ে নেন তাহলে পরিষ্কারও থাকবে, দেখতেও সুন্দর লাগবে। সপ্তাহে ১/২ বার কাপড় দিয়ে ধুলো ঝেড়ে নিবেন। যদি মনে হয় মুছলে ধুলো উঠছে না সেক্ষেত্রে একটু পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। বারবার ধুলে ফুল ও পাতার বাইরের আবরণ নষ্ট হয়ে মলিন দেখাতে পারে। এই আইটেমগুলো ভালো থাকা অনেকটাই নির্ভর করে যত্নের উপর। আপনি যত যত্ন নিবেন তত দীর্ঘ সময় এগুলো ভালো থাকবে।

গ্রাহকের পাঠানো ছবি  

ঘর সাজাতেই হোক বা উপহার দেয়া - যে কোনো কিছুর জন্যই আপনি নির্দ্বিধায় বেছে নিতে পারেন নকশা নিজস্বীকে। একবার ঘুরে আসলে মন ভালো হয়ে যাবে নিশ্চিত। 

নকশা নিজস্বী'র পণ্য অনলাইন ও অফলাইন দুই জায়গা থেকেই কিনতে পারবেন। 

ফেসবুক পেইজ –  https://www.facebook.com/noksha.nijosshi

শো রুমের ঠিকানা - টঙ্গী সরকারি কলেজের গেইট বরাবর বিপরীত পাশে, পাইলট স্কুল মার্কেটের ২য় তলায়, কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা