সারোয়ার হোসেন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫ ১৩:৩৮ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫ ১৩:৪১ পিএম
ইটপাথরের শহর ছেড়ে
মনের সকল ক্লান্তি ঝেড়ে
চলো ছুটি গাঁয়ে
বসি গাছের ছায়ে।
যেথায় সবুজ নরম ঘাসে
রোদের ঝিলিক শিশির হাসে
ফড়িং প্রজাপতি
নয়ন জুড়ায় অতি।
প্রাণ জুড়াবে গাঁয়ের হাওয়া
পালতোলা নাও ছুটে যাওয়া
শান বাঁধানো ঘাট
সবুজ শ্যামল মাঠ।
শুনতে পাব রাখাল বাঁশি
দেখব চাষি, মায়ের হাসি
পাখির কলতান
জুড়িয়ে যাবে প্রাণ।