× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম খরচে রাশিয়ায় পড়াশোনার সুযোগ

গোলাম কিবরিয়া

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫ ০০:০৫ এএম

সাউর্দান ফেডারেল ইউনিভার্সিটির ম্যাথমেটিকস, ম্যাকানিকাল এবং কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টির পরিচালক মিখাই কিরিয়াকিনের সঙ্গে ফরহাদ হোসাইন

সাউর্দান ফেডারেল ইউনিভার্সিটির ম্যাথমেটিকস, ম্যাকানিকাল এবং কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টির পরিচালক মিখাই কিরিয়াকিনের সঙ্গে ফরহাদ হোসাইন

উচ্চশিক্ষা নিতে বাংলাদেশ থেকে প্রতি বছর রাশিয়ায় পাড়ি জমান বহু শিক্ষার্থী। রাশিয়ায় উচ্চশিক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি ও মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত ফরহাদ হোসাইন। তিনি সাউর্দান ফেডারেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইন্টারন্যাশনাল অ্যাডমিশনে সহযোগিতা করে থাকেন। সাক্ষাৎকার নিয়েছেন গোলাম কিবরিয়া 

স্নাতকের জন্য কি রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়?

বাংলাদেশে উচ্চমাধ্যমিক বা সমমানের পড়াশোনা শেষ করেই রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আবেদন করা যায়। বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের দারুণ সুযোগ রয়েছে রাশিয়ার রোস্তভ ওব্লাস্টের বৃহত্তম গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটিতে।

রাশিয়ায় পড়ার জন্য সবচেয়ে ভালো বৃত্তি কোনটি?

বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে ভালো বৃত্তি হচ্ছে ‘রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ’। এটি ফুল ফান্ডেড স্কলারশিপ। সরকারি ওয়েবসাইট : www.studyinrussia.ru

বৃত্তি পেতে সাধারণত কী ধরনের যোগ্যতা প্রয়োজন 

বৃত্তি পেতে সাধারণত আগের পড়ালেখার ফল, মোটিভেশনাল লেটার, সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ে আবেদন ও মেডিকেল ফিট হতে হবে। এ ছাড়া রাশিয়ান ভাষা সম্পর্কে জ্ঞান থাকলে ভালো হয়। এ ক্ষেত্রে বাংলাদেশের রাশিয়ান কালচারাল সেন্টার সাহায্য করে থাকে আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত।

আপনার ইউনিভার্সিটিতে বাংলাদেশের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ কেমন?

আমার ইউনিভার্সিটিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রয়েছে পড়ালেখার সুবর্ণ সুযোগ। সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটি বর্তমানে কিউএস রাংকিংয়ে ৯৫১-তে রয়েছে। এখানে ইংরেজি ও রাশিয়ান ভাষা নিয়ে পড়াশোনার সুযোগ আছে। মূল কোর্সের আগে ভাষা কোর্স করার ব্যবস্থা রয়েছে। এ কোর্স করার মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা রাশিয়ায় সংস্কৃতি, জীবনধারার উপযোগী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন।

রাশিয়ায় পড়তে হলে রুশ ভাষা কি শিখতেই হবে?

রাশিয়ায় পড়াশোনা করার জন্য রুশ ভাষা আবশ্যক নয়। দেশটির অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ইংরেজিতে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি করা যায়। রুশ ভাষা জানলে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্যপূর্ণ বিষয়ে পড়ার সুযোগ থাকে। তবে ইংরেজি ভাষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠক্রম চালু আছে।

জীবনযাত্রার ব্যয় কেমন?

রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় সাধ্যের মধ্যে। একজন ছাত্রের ৭ হাজার থেকে ৮ হাজার রুবলের (রাশিয়ান মুদ্রা) মধ্যে সারা মাসের খাবার ও থাকার খরচ হয়ে যায়।

বৃত্তি ছাড়া পড়তে চাইলে কেমন খরচ? 

নিজস্ব তহবিলে পড়ার সুযোগ আছে। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বৃত্তি ছাড়া পড়তে চাইল বছরে ব্যাচেলর কোর্সে ২.৫-৩.৫ লাখ, মাস্টার্স ৩-৪ লাখ, পিএইচডি কোর্সে ৩-৪ লাখ বাংলাদেশি টাকা খরচ হয়। তবে বিভিন্ন বিষয় এবং ফ্যাকাল্টিভেদে এর চার্জ ভিন্ন হয়ে থাকে।

ঘরে বসে কীভাবে রুশ ভাষা শিখতে পারি?

ঘরে বসে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রুশ ভাষা শেখার সুযোগ আছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ভাষা শিক্ষা অ্যাপসের মাধ্যমেও আপনি রুশ ভাষা শিখতে পারেন। এ ছাড়া রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ভাষা শেখার ওপর বিভিন্ন কোর্স চালু আছে। রাশিয়ায় আসার আগে সেখানে রুশ ভাষা শেখার জন্য ভর্তি হলে আপনি রুশ সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন।

পড়ালেখার পাশাপাশি কাজ করার সুযোগ আছে কি?

রাশিয়ায় পড়াশোনার পাশাপাশি প্রচুর পার্টটাইম জবের সুবিধা আছে। সেখানে বিদেশি শিক্ষার্থীরা প্রায় সবাই পার্টটাইম জবের মাধ্যমে নিজের পড়াশোনা চালান। বর্তমানে রাশিয়ায় বিদেশি শিক্ষার্থীরা গড়ে ৩০ থেকে ৫০ হাজার রুবল (রাশিয়ান মুদ্রা) আয় করে থাকেন; যা দ্বারা পড়াশোনার সব ব্যয় সম্পন্ন করা সম্ভব।

[email protected]



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা