কার্টুন কমিকস
আঁকা ও লেখা : সাফানা আহমেদ শায়ন,
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১২:৩৪ পিএম
আঁকা ও লেখা : সাফানা আহমেদ শায়ন, সে ঢাকার বি এ এফ শাহীন কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী
মা বললেন : রমজান মাসে আমাদের রোজা রাখতে হয় আর বেশি বেশি দানসদকা করতে হয়। এতে আল্লাহ খুব খুশি হন।
রিতা : ঠিক আছে মা। আমি রোজা রাখব, বেশি বেশি দান করব।

পরদিন দরজায় বেল বাজলে মা কে এসেছে রিতাকে দেখতে বললেন।

মা : রিতা মা, দ্যাখ তো কে এসেছে?
রিতা : মা, একজন ভিক্ষুক এসেছে।

মা কিছু টাকা রিতার হাতে দিয়ে বললেন : এ টাকাগুলো ওনাকে দিয়ে দাও, মা।
রিতা ভিক্ষুককে টাকাগুলো দিলে সে খুশি হয়ে রিতাকে বলল, বাইচ্চা থাকো মা।

রাতে রিতা ওর বাবাকে বলল, বাবা, রমজান মাসে গরিবদের নাকি দান করতে হয় মায়ের কাছে জেনেছি। তাই আমি কাল গরিবদের কিছু খাবার দিতে চাই।
বাবা বললেন : ঠিক আছে মা। কাল আমরা গরিবদের কিছু খাবার দান করব ইনশা আল্লাহ।

পরদিন রিতা ও তার বাবা মিলে কিছু গরিব লোকের মাঝে খাবার দান করল। খাবার পেয়ে গরিব লোকেরা খুব খুশি হলো।
দেখতে দেখতে ঈদের দিন চলে এলো। সবাই নতুন পাজামা-পাঞ্জাবি পরে নামাজ পড়ছে আর নামাজ শেষে কোলাকুলি করে ঈদ মোবারক বলছে।
