নিনাদ বিল্লাহ
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১২:০৮ পিএম
অলংকরণ : রজত
প্রতিদিন ঈদের দিন হলে ভালো হতো। ঈদের দিন লেখাপড়া করতে হয় না। ইচ্ছেমতো ঘুরে বেড়ানো যায়। খেলাধুলো করা যায়। সবাই ঈদের সময় টাকা দেয়। টাকা দিয়ে যা ইচ্ছে তা কিনে খাই। কেউ কিছু বারণ করে না। এবারের ঈদের দিন আমি খুব ভোরে ঘুম থেকে উঠব। তারপর গোসল করে পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাব। মসজিদে দেরি করে গেলে বাইরে বসতে হয়। তখন মুখে রোদ লাগে। নামাজ শেষে বাসায় এলে আম্মু আমাকে সেমাই, মিষ্টি, দই, চটপটি খেতে দেয়। একটু সেমাই খেলেই আমার পেট ভরে যায়। আর কিছু খেতে ইচ্ছে করে না। নতুন জামা-প্যান্ট, জুতা পরে বেড়াতে যাব। কিন্তু ফিলিস্তিনের ছোট ছেলেমেয়েরা এবার ঈদ কীভাবে পালন করবে? নাকি ঈদের আগেই ওদের সবাইকে মেরে ফেলবে? ওরা ঈদের দিন মজার মজার খাবার কোথায় পাবে? আল্লাহ কি ওদের জন্য খাবার পাঠাবেন? ঈদের দিন ওদের কথা আমার মনে পড়বে।
তৃতীয় শ্রেণি, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপসা, খুলনা