জারিফ জুলফিকার
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১২:০৭ পিএম
পাশের বাসার ছেলেটির নাম শাহীন। খুবই চঞ্চল প্রকৃতির। প্রতি বছর ঈদ এলে তার আর আনন্দের সীমা থাকে না। এবারের ঈদ উপলক্ষে শাহীন তার বাবার সঙ্গে মার্কেটে গেল। সে মার্কেটে গিয়ে জুতা, প্যান্ট, শার্ট, গেঞ্জি ইত্যাদি কিনল। শাহীনের একটি ছোট বোন আছে, তার নাম মাহি। মাহির জন্যও সে জুতা, ফ্রক, থ্রি-পিস ইত্যাদি কিনল। শাহীনের বাবা নিজের জন্যও জুতা, শার্ট-প্যান্ট নিলেন। এরপর শাহীনের বাবা একটি রিকশা নিয়ে বাসায় চলে এলেন। আজ শেষ রোজা। শাহীন তো অনেক খুশি। সন্ধ্যা নামার পর সে আকাশে ঈদের চাঁদ দেখতে পেল। চাঁদ দেখে শাহীন আরও বেশি খুশি হলো। শাহীন এরপর ঘুমিয়ে পড়ল। ঈদ চলে এলো। শাহীন সকালে উঠে গোসল করল। এরপর বাবার সঙ্গে মসজিদে চলে গেল। মসজিদ থেকে সবাই যখন ফিরল শাহীন তখন বাবার সঙ্গে বাসায় চলে এলো। এরপর নানানরকম খাবার খেল। বিফ বল, চিকেন তন্দুরি, সেমাই, পোলাও ইত্যাদি। এরপর সারা দিন সে তার বাবা, মা ও বোনের সঙ্গে নানা জায়গায় ঘুরল।
চতুর্থ শ্রেণি, বিসিআইসি কলেজ, মিরপুর, ঢাকা