সুফিয়ান আহমদ চৌধুরী
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১২:০৪ পিএম
অলংকরণ : সুওয়াইবা বিনতে মাহমুদ, শ্রেণি : নবম, আজিমপুর গভঃ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ঈদ সকালে বাঁশের ঝাড়ে
দোয়েল পাখি ডাকে,
সবুজ শোভা রূপের মেলা
খোকন ছবি আঁকে।
ঈদের জামা রঙিন জামা
সাতসকালে পরে,
ঈদের খুশি হাসির ঝলক
ঈদের ফুর্তি করে।
বাক বাকুম পাখির ডাকে
মনটা জুড়ে যায়,
পাড়ায় ঘুরে ঈদ আনন্দে
ঈদের গান গায়।
অথই সুখে ঈদের সুখে
স্বপ্ন রঙিন দিন,
ইলিক ঝিলিক নাচন হর্ষে
বাজছে সুরে বীণ।
অমনি আসে ঈদের খুশি
ধনী গরিব ঘরে,
ঈদের আমেজ রাঙিয়ে দেয়
মনটা সুখে ভরে।
ছন্দে আনন্দে
পিয়ান চক্রবর্ত্তী
ঈদ হলো সব ভালো
আলো আর আলো।
ঈদ হলো আতরের
সুবাসিত গন্ধ
মনে আজ চারদিকে
আনন্দ আর আনন্দ।
ঈদ তাই পড়া নেই
স্কুলে ক্লাস বন্ধ।
ঈদের ছড়ায় আসে
ছন্দ আর ছন্দ।
চতুর্থ শ্রেণি, শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় নবীগঞ্জ, হবিগঞ্জ