রেহনুমা আফরীন মালিহা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৬ পিএম
আঁকা : ফাহিম চৌধুুরী
আমি একটা সুন্দর ঝিনুক। বাস করি গভীর সমুদ্রে। মাঝে মাঝে অন্য ঝিনুকদের সঙ্গে সমুদ্রপাড়ে আসি। ছোটরা ঝিনুক নিয়ে খেলা করে। বড়রা ঝিনুক দিয়ে মালা, কানের দুল, হাতের চুড়ি বানায়; মেয়েরা সেগুলো পরে ঘুরে বেড়ায়। আমাদের মাঝে মুক্তা পাওয়া যায়। মানুষ আমাদের কেটে মুক্তা সংগ্রহ করে। তার পরও আমরা আনন্দ পাই। আমাদের জীবন দিয়ে মানুষের গলায় মুক্তার মালা হয়ে জড়িয়ে থাকি।
দ্বিতীয় শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা