× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে ক্র্যাফট এর জমজমাট ঈদ আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৭ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৮ পিএম

কে ক্র্যাফট এর জমজমাট ঈদ আয়োজন

ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দকে দ্বিগুণ করতে পোশাক হয় অন্যতম অনুষঙ্গ। ঈদের দিন কোন পোশাকটা পরলে অন্যদের মাঝে নিজেকে আলাদা লাগবে, পোশাকে কী কাজ করলে ফ্যাশনে নতুনত্ব বোঝা যাবে এসব নিয়ে চলে নিত্য আলোচনা। আর এই আলোচনাকে কেন্দ্র করে পোশাক ডিজাইনারদের ব্যস্ততাও বাড়ে।

প্রতি বছরের মতো এবারের ঈদকে সামনে রেখে শিশু থেকে শুরু করে সকল বয়সী ক্রেতা, শুভানুধ্যায়ীদের প্রত্যাশিত নতুন কিছু দেবার জন্য ‘কে ক্র্যাফট’ ইতিমধ্যে ঈদ আয়োজনের পোশাক নিয়ে হাজির হয়েছে। মোটিফের সাথে মিলিয়ে নানা রঙের ফেব্রিক ও স্টাইলিং এর সমন্বয় সমৃদ্ধ করেছে কে ক্র্যাফটের এবারের ঈদ আয়োজন। যেহেতু এবারের উৎসবে গরম থাকবে তাই আরাম ও স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে পোশাকে দেয়া হয়েছে আভিজাত্যের ছোঁয়া। সকল বয়সী নারী, পুরুষ ও শিশুদের জন্য আবহাওয়া ও উৎসব উপযোগী পোশাকগুলো সকলের দৃষ্টি কাড়বে। ঈদের সকাল, বিকেল এবং সন্ধ্যায় কাঙ্ক্ষিত পোশাক নির্বাচনে ক্যাজুয়াল কিংবা এক্সক্লুসিভ সবই থাকবে এবারের আয়োজনে।

কে ক্র্যাফটের ঈদ আয়োজনে এবার রয়েছে নানা প্যাটার্নের সালোয়ার কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক,গাউন,কাফটান,প্যান্ট সহ টপস, টপস-স্কার্ট। ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার, কাট বেইজড ও ফিটেড পাঞ্জাবি। এছাড়াও পাওয়া যাবে রেগুলার ও স্লিম ফিট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও টি শার্ট।  মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে- সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট। ছোট ছেলেদের জন্য নানা রঙের পাঞ্জাবী, হাফহাতা শার্ট, ফতুয়া এবং টি শার্ট। শিশুদের পছন্দই প্রাধান্য পাচ্ছে এবার। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফেব্রিক এবং রঙের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্যাটার্নে ভিন্নতা এবং রঙে উৎসবের আমেজ বহন করবে। এছাড়াও ছোট মেয়েরা, বোন অথবা মায়ের সাথে মিলিয়ে পরার জন্য সালোয়ার কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি,শার্ট থাকবে বরাবরের মতো। এছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক।    

কাঁথা স্টিচ, ফ্লোরাল, জিওমেট্রিক, মুঘল, ট্রাইবাল, জামদানী, ইক্কত, টার্কিশ আর্ট, ট্র্যাডিশনাল, বিউটি অফ রাগস, মিক্সড মোটিফের অনুপ্রেরনায় এবারের বিভিন্ন সিরিজের পোশাক। এছাড়া আরও নানা মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারী, কারচুপি, স্ক্রীন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।  পরিবেশ ও আবহাওয়ার সাথে সাথে আরামদায়ক বিষয়টি মাথায় রেখে ফেব্রিক হিসেবে নেয়া হয়েছে কটন, ডিজাইন্ড কটন, সুইস কটন, স্ল্যাব কটন, হ্যান্ডলুম কটন, লিনেন,  জর্জেট, সিল্ক, জয়শ্রী সিল্ক, হাফ সিল্ক, সাটিন ও অরগাঞ্জা।রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, রিগ্যাল পার্পল, রেড, কপার, ক্রিমসন রেড, জাভা গ্রীন, মেটালিক গ্রীন, ব্ল্যাক, টারকুইস, নেভি,অরেঞ্জ, পিচ, চেরী, স্যালমন পিঙ্ক, ভায়োলেট, ল্যাভেন্ডার, বার্গান্ডি, গোল্ডেন ব্রাউন, পার্ল হোয়াইট, ম্যাজেন্টা সহ নানা রঙ। আরামদায়ক, সময় উপযোগী ও উৎসবধর্মী এই আয়োজন সবার থেকে আপনাকে বিশেষ করে তুলবে । 

কোন পোশাকের কেমন দাম 

শাড়ী ২০০০-৮০০০ টাকা, তাঁতের শাড়ী ১০০০-৩৫০০ টাকা, সালোয়ার কামিজ ৩০০০-৮০০০ টাকা, কুর্তি/ টপস ১৫০০-৪০০০ টাকা 

ছেলেদের পাঞ্জাবি ১২০০-৪৫০০ টাকা, ক্যাজুয়াল শার্ট ১৫০০-৩০০০ টাকা্‌   

মেয়ে শিশুদের পোশাকঃ সালোয়ার কামিজ ২০০০-৩৫০০ টাকা, টপস/ফ্রক ৯০০-২৫০০ টাকা, লেহেঙ্গা সেট ১৮০০-৩৫০০ টাকা

ছেলে শিশুদের পোশাকঃ পাঞ্জাবি ৭০০-২২০০ টাকা, শার্ট ৬০০-১২০০ টাকা

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা