× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজান শুরুর আগে কিছু প্রস্তুতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৫ পিএম

রমজান শুরুর আগে কিছু প্রস্তুতি

আগামী সপ্তাহেই শুরু হচ্ছে পবিত্র রমজান। কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখলে রমজানে কাজের চাপ কম হবে, সময় দিতে পারবেন ইবাদত-বন্দেগিতে। চলুন জেনে নিই কীভাবে রমজানের প্রস্তুতি নিতে পারেন- 

অপ্রয়োজনীয় জিনিস ডিক্লাটার করুন

ঘরে যদি অপ্রয়োজনীয় জিনিস বেশি থাকে তাহলে মানসিক অবস্থাও ভালো থাকে না। তাই দরকার নেই এমন জিনিসগুলো ডিক্লাটার করে ফেলুন রমজান শুরুর আগেই। ঘর পরিষ্কার থাকলে সেটার প্রভাব মনের ওপরও পড়ে। রমজানের জন্য মন শান্ত থাকবে এতে।

নামাজের জায়গা ঠিক করুন

ঘরের যে জায়গায় নামাজ পড়বেন সে জায়গাটি আগে থেকেই গুছিয়ে রাখুন। জায়গাটি যেন পরিচ্ছন্ন ও নিরিবিলি হয়, সেদিকে খেয়াল রাখুন। চাইলে জায়গাটিতে পছন্দের ছোঁয়া দিতে পারেন। যেমন আরামদায়ক জায়নামাজ রাখতে পারেন, দেয়ালে লাগাতে পারেন ইসলামিক আর্ট, কুরআন শরিফ ও ধর্মীয় বই রাখার জন্য একটি ছোট শেলফ গুছিয়ে নিতে পারেন।

খাবারের প্রস্তুতি নিন আগে থেকেই

রমজানে যেহেতু সন্ধ্যায় খাওয়াদাওয়া শুরু হয় তাই আগে থেকেই ঠিক করুন কী কী থাকবে খাবার মেন্যুতে। ইফতার ও সাহরির জন্য দরকারি জিনিস গুছিয়ে নিন রমজান শুরুর আগেই। খাবার তালিকায় রাখুন এমন খাবার যা একইসঙ্গে পুষ্টিকর হবে এবং আপনাকে হাইড্রেট রাখবে।

রমজানের ক্যালেন্ডার তৈরি করতে পারেন

রোজা, নামাজ ও বিশেষ দিনগুলো মনে রাখার জন্য একটি রমজানের ক্যালেন্ডার রাখতে পারেন ঘরে। এতে পুরো পরিবারের সবার মাসের সব কার্যক্রম সম্পর্কে ধারণা থাকবে।

জাকাত দিন

রমজান মাসে জাকাত দেওয়া হয়। কাকে কত টাকা জাকাত দেবেন, নিজ পরিবারের কাউকে দিতে হবে কি না, প্রতিবেশী বা এমন কোনো ব্যক্তি যার আর্থিক সাহায্য প্রয়োজন তাদের তালিকা আগে থেকেই করে রাখুন। পরিবারে যদি ছোট সদস্য থাকে তাকেও জাকাতের ব্যাপারে জানান। এতে তার মাঝে সচেতনতা তৈরি হবে।

স্বাস্থ্য পরীক্ষা করে নিন

যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে রমজান শুরুর আগেই স্বাস্থ্য পরীক্ষা করে নিন। আমাদের মাঝে অনেকেই আছেন যাদের দিনের বেলা ওষুধ খেতে হয়। তারা অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে কোন সময় ওষুধ খাবেন বুঝে নিন। সকালে হাঁটাহাঁটি বা জগিং করার জন্য যারা বের হতেন তারা নতুন করে সময় নির্ধারণ করে নিন সম্ভব হলে। রোজা রেখেও হালকা ব্যায়াম করলে শরীর ভালো থাকবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা