আমির খসরু সেলিম
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৭ পিএম
অলংকরণ : মিথিলা ভৌমিক। ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী
বইমেলাতে এসো
বইকে ভালোবেসো;
একটা বইয়ের মলাট খুলে
দেখবে তাতে জ্ঞানের পাখি
গুনগুনিয়ে সুর বুলিয়ে
করবে তোমায় ডাকাডাকি।
ওই বইটায় গোয়েন্দারা
রহস্যদের খুলছে প্যাঁচ,
আরেকটা বই ক্রিকেট নিয়ে
তার ভেতরে চলছে ম্যাচ।