× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিয় মানুষকে উপহার

লাবিবা ইরম

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৫ পিএম

প্রিয় মানুষকে উপহার

চলে এসেছে ফেব্রুয়ারি মাস। আর এ মাসজুড়ে সবাই অপেক্ষা করে থাকে বিশ্ব ভালোবাসা দিবসের। এই ভালোবাসাময় দিনটিকে ভালোবাসার মানুষের জন্য স্পেশাল করতে কে না চান? কিন্তু অনেকেই ভেবে পান না বিশেষ অনুভব করানোর জন্য কী উপহার দেওয়া যায়। তাদের জন্য আজকের এই ছোট্ট আয়োজন। 

লাভ ক্রিস্টাল নাইট ল্যাম্প

ভাবুন তো, ছোট্ট একটা ক্রিস্টাল ল্যাম্প, যা রাতের অন্ধকারে নরম আলোয় আপনার প্রিয় মানুষকে জড়িয়ে রাখবে- কেমন হবে? সেই ভালোবাসার নরম আলোয় জড়াতে প্রিয় মানুষকে উপহার দিতে পারেন লাভ ক্রিস্টাল নাইট ল্যাম্প। সাত রঙের আলোসংবলিত এই ল্যাম্পকে আরও মোহনীয় করে তোলে। ৬ সেন্টিমিটারের এই থ্রি-ডি ক্রিস্টাল ল্যাম্পটিসহ দারুণ সব গ্যাজেটস পেতে চাইলে ঘুরে আসতে পারেন ম্যাজিক মেশিনস পেজ থেকে।

ভিডিও ফটো ফ্রেম

কেমন হয় যদি ফ্রেমে বাঁধানো ছবির ওপর মোবাইল ধরলেই তা জীবন্ত হয়ে ওঠে? ফ্রেমে বাঁধানো স্টিল ছবি মুহূর্তে চোখের সামনে চলে আসে? বিশেষ উপহার দেওয়ার জন্য এমন ফিচারসহ ছবি এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন অনলাইন পেজে। স্পেশাল এই ফ্রেমে বাঁধানো ছবিতে থাকা কিউ আর কোডের ওপর ফোন ধরলেই তা শো করবে ওই ছবির বিশেষ মুহূর্তের ভিডিও। প্রিয়জনকে অন্যরকম কিছু দিতে চাইলে একবার দেখে নিতে পারেন ফ্রেমটি।

মিনিয়েচার ড্রিম সিনারি বক্স

আপনি কি আপনার প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে যেতে চান বিশ্বের বহু দেশে? কিংবা দুজনে কি সাজিয়েছেন নিজেদের এক আলাদা পৃথিবী? তবে সেটির মিনিয়েচার রূপ চোখের সামনে দেখতে পাবেন মিনিয়েচার শ্যাডো বক্সে। দারুণ দক্ষ হাতে তৈরি এ বক্সগুলো দেখলে মনেই হয় না যে, এগুলো সত্যি না। আপনার প্রিয়জনকে তার প্রিয় স্থানে বা নিজের মনের মতো করে সাজানো কোনো জায়গায় কেমন লাগবেÑ তা বাস্তবে দেখতে চাইলে গিফট করতে পারেন এমন একটি শ্যাডো বক্স।

আলতা, টিপ, চুড়ির কম্বো

যে কোনো মেয়ের কাছেই শাড়ি, চুড়ি, টিপ, আলতা পছন্দের উপহার। যদি আপনার পছন্দের মানুষটিও এমন উপহার পছন্দ করে তাহলে এ ধরনের কম্বো উপহার দিতে পারেন। এক বক্স রঙিন টিপে প্রিয় মানুষটির মন ভালো হয়ে যাবে নিশ্চিত! এই কম্বোটি পাবেন নীলাভ পেইজে।

এ ছাড়া প্রিয়জনের পছন্দের বই, গাছ, ডায়েরি, ফুল এসব তো দিতেই পারেন। তাই আর দেরি কেন, আজ থেকেই রেডি হয়ে যান প্রিয় মানুষকে আপনার ভালোবাসায় মোড়ানো উপহার দিতে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা