× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সকল ক্রেতা পাঠক নয়

খালেদ হোসাইন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৬ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৫ পিএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

এমন অনেক পাঠক আছেন

চুপি চুপি বই-ই বাছেন

চান না তাঁরা অটোগ্রাফ

দূর ওয়াস্তে ফটোগ্রাফ!

লেখক যদি কাছেও থাকেন

দেখেন তিনি দূর থেকে

শ্রদ্ধা ভালোবাসার চোখে

এর চেয়ে আর ঊর্ধ্বে কে?


বইমেলা কি বইয়ের মেলাই

বই বই বই সারা বেলাই?

মেলা মানেই মানব মেলা

বইয়ের সঙ্গে পাঠক

লেখক ও প্রকাশক

ভাই-বন্ধু স্বজন

একের সঙ্গে ডজন

পরস্পরের সঙ্গে মেলে

করে সাধন-ভজন।


তাকাও যদি ডান বাঁ-দিক

নানান রকম সাংবাদিকÑ

নেতার সঙ্গে ক্রেতা আসে

কিন্তু শত শত

এসব না থাকলে কি আর

গ্রন্থমেলা হতো?


বইমেলাতে নিত্য-নতুন

নানা রকম নাটক হোক

এই মেলাতে আসেন যারা

তারা সবাই পাঠক হোক

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা