× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিপ্ হিপ্ হিপ্ হুররে

রিফাত নিগার শাপলা

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৮ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৪ পিএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

তোর ছড়াটার ভুলগুলোকে

দিচ্ছি করে এডিট

মনে মনে ভাবছি, আহা

আমার কতো ক্রেডিট!


         গরমিল সব শুধরে বসাই

         জমকালো লাইন, ছন্দ

         বিদায় করি মাত্রা এবং

         অন্ত্যমিলের দ্বন্দ্ব।


বইটা যখন দাঁড়িয়ে গেল

বলল সবাই, ‘হুররে’

আমি তখন মুচকি হাসি

দাঁড়িয়ে থেকে দূর রে।


         অটোগ্রাফের খই ছিটাতে

         তুই হলি খুব ব্যস্ত

         উপচে পড়া হাসির ঝিলিক

         তোর দু’ঠোঁটে ন্যস্ত।


মিডিয়াতে তোকে নিয়ে

সেকি তুমুল কাণ্ড

তুই যেন এক বিশ্বজয়ী

পাণ্ডুলিপির ভান্ড!


         বইয়ের পিছে তোর চেহারা

         তুই খুশিতে আত্মহারা

         প্রশংসাতে চুর রে

         ‘হিপ্ হিপ্ হিপ্ হুররে’!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা