× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতেকলমে বাঁশচিত্র শেখা

হাসনাত মোবারক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৪ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৪ পিএম

হাতেকলমে বাঁশচিত্র শেখা। প্রবা ফটো

হাতেকলমে বাঁশচিত্র শেখা। প্রবা ফটো

কৃষক ক্ষেতের আইলে ধান হাতে দাঁড়িয়ে আছেন, সুই-সুতোয় নকশা তুলছেন সূচিশিল্পী, চাকতিতে মাটির পাত্র তৈরি করছেন কুমার, তাঁতি বুনছেন রঙবেরঙের জামদানি, জেলে পলো দিয়ে মাছ ধরছেন, কিষানিরা হামানদিস্তা দিয়ে চাল গুঁড়ো করছেন, চা শ্রমিক তুলছেন চা পাতা এবং ফেরিওয়ালা কাঁধে গাঁইট কাপড় ও হাতে হরেকরকমের সাজগোজের পসরাভর্তি কাচের বাক্স নিয়ে হেঁটে যাচ্ছেন। লোকায়ত জীবনের এ দৃশ্যগল্পগুলো ফুটিয়ে তোলা হয়েছে রঙতুলিতে এবং বাঁশচিত্রে। লোকজ উপাদান নিয়ে এ শিল্পকর্মগুলো করেছে সপ্তম, অষ্টম, নবম শ্রেণির শিক্ষার্থীরা। অবশ্য একজন শিক্ষার্থী ছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া।

৩০ জানুয়ারি দিনব্যাপী রাজধানীর তেজগাঁও মনসিজ আর্ট একাডেমিতে বসেছিল হাতেকলমে শিক্ষার আসর। কর্মমুখী শিক্ষা এবং জনসাধারণকে বাঁশজাত পণ্যের প্রতি আগ্রহী করে তুলতে নেওয়া হয়েছে এ উদ্যোগ। এমনটাই জানালেন মনসিজ আর্ট একাডেমির কর্ণধার শিল্পী সাদিয়া শারমিন। তিনি বলেন, ‘নগরজীবনেও এখন বাঁশের তৈরি আসবাব, ছাইদানি, ফুলদানি, প্রসাধনী বাক্স, ছবির ফ্রেম, আয়নার ফ্রেম, কলম ব্যবহার বেড়ে চলছে।’ শিক্ষার্থীদের বিভিন্ন পেশা সম্পর্কে ধারণা দিতে এবং পেশাজীবীদের সম্মান জানাতে নেওয়া হয়েছে উদ্যোগ। কর্মশালার প্রশিক্ষক শিল্পী শামীম হোসাইন বলেন, ‘বাংলাদেশে প্রায় ২৬ প্রজাতির বাঁশ পাওয়া যায়। তবে এ ধরনের শিল্পকর্ম তৈরির জন্য মূলত মুলিবাঁশ ব্যবহার করা সহজ ও উত্তম।’ কর্মশালার অতিথি ক্যালিগ্রাফার জিয়াউর রহমান বলেন, ‘বাঁশের কলমে আমরা বিভিন্ন ক্যালিগ্রাফি তৈরি করি। তবে সেই বাঁশের ওপর এত সুন্দর শিল্পকর্ম তৈরি করা সম্ভব তা এ শিল্পীদের কাজ না দেখলে বুঝতাম না। কর্মশালায় উপস্থিত প্রশিক্ষণার্থীদের মধ্যে শাদিনা শুকরিয়া বলেন, ‘বাঁশের ওপর আমার চিত্রকর্মের বিষয় টিয়া যখন ভাগ্য গণনাকারী। এ যুগেও মানুষ একটা টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করছে এমন পেশা যে আছে তা এ কর্মশালার মধ্য দিয়ে জানলাম।’ 

হাতে কলমে শেখার এ আসরে অংশ নেওয়া বাকি শিল্পীরা আরমিনা নূর তানিশা, মীর শামস আল নূর, লামিয়া লাবন্য, নুসরাত জাহান নওরিন, রিফাহ নানজীবা চৌধুরী, সৈয়দা আমিনা ওয়াফিয়া। তাদের সঙ্গে কথা বলে জানা গেল, তারা শহরে বসবাস করার কারণে লোকজীবন ও শিল্পীদের জীবন সম্পর্কে ধারণা কম। আর বিদ্যালয় থেকেও তাদের এমন সৃজনশীল কাজ শেখার তেমন সুযোগ মেলে না। তাই তারা এ আসরে বাঁশ নিয়ে নতুন এক অভিজ্ঞতা লাভ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা