মায়ের দেরাজ আর বাবার স্যুটকেস থেকে টাকা নিয়ে ছেলে মুর্তজা বশীর বাড়ি থেকে পালিয়ে গেলেন। কিন্তু বাড়ির জন্য মন খারাপ হওয়ায় কিছুদিন পরই ভয়ে ভয়ে বাড়ি ফিরে এলেন। বাবা ড. মুহম্মদ শহীদুল্লাহ তখন আরামকেদারায় বসে বই পড়ছিলেন। ছেলেকে দেখে উঠে দাঁড়ালেন। ধীর গলায় প্রশ্ন করলেনÑ ‘কোথায় গিয়েছিলে?’ মাথা নিচু করে মুর্তজা বশীর জবাব দিলেন, ‘লক্ষ্ণৌ পর্যন্ত।’ ছেলের উত্তর শুনে ড. মুহম্মদ শহীদুল্লাহ এবার মুচকি হেসে বললেন, ‘গিয়েছিলে যখন আরেকটু এগিয়ে, আগ্রায় গিয়ে তাজমহলটা দেখে এলেই পারতে।’
সূত্র : মনীষীদের মজার গল্প, তাপস রায়