× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

দ্য রকের মেকআপ আর্টিস্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ০৯:৩৯ এএম

গ্রাফিক্স : প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স : প্রতিদিনের বাংলাদেশ

নয় বছরের মেয়ে জ্যাসমিন জনসন এবং ছয় বছরের মেয়ে টিয়ানা জনসনের সামনে চুপচাপ বসে রয়েছেন ডোয়াইন জনসন। বলছি হলিউড সুপারস্টার ডোয়াইন জনসনের কথা। যাকে সবাই ‘দ্য রক’ নামে চেনেন। মস্তবড় এ কুস্তিগিরকে তার মেয়েরা সাজানো শুরু করল। চোখে মুখে লাল র‌ঙ লাগিয়ে দিল। গলায়ও আঁকিবুঁকি করল। মাথায় বসিয়ে দিল অসংখ্য স্টিকার। মেয়েদের এ কাণ্ডকারখানায় জনসন একদম নির্বিকার। যেন অসহায় এক শিশু। কোনো প্রকার বাধা দিলেন না। মেয়ে দুটিকেও অনেক হাসিখুশি দেখাচ্ছে। অভিনেতাকে সাজানোর এমন একটি ভিডিও সমাজমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। পোস্টটি অবশ্য অভিনেতা নিজেই করেছেন ইনস্টাগ্রামে। দুই মেয়ে খেলার ছলে কুস্তিগির ডোয়াইন জনসনের মেকআপ করছে। 

ডোয়াইনের বড় মেয়ে সাইমন জনসন অবশ্য সেখানে ছিল না। ভিডিওটি পোস্ট করে ডোয়াইন লিখে জানিয়েছেন, তার দুই মেয়ে চেয়েছিল ‘আই শ্যাডো’ লাগিয়ে মেকআপ করে দিতে। মেয়েদের ইচ্ছা পূরণ করতে রাজি হয়ে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু তাদের জানিয়েছিলেন তাড়াতাড়ি মেকআপ করতে। কারণ, তাকে আবার শরীরচর্চা করার জন্য জিমে যেতে হবে। এই বলে মেঝেতে বসে পড়েছিলেন ডোয়াইন। তারপর যা হওয়ার তা-ই। ভিডিওটি দেখে তা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ডোয়াইনের অধিকাংশ অনুরাগী। একজন লিখেছেন, ‘ভিডিওটি খুব মিষ্টি। মেয়েরা তো তাদের বাবার কাছে এমন আবদার করতেই পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা