উম্মে সালমা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১১:২১ এএম
শীতের রাতগুলোতে উষ্ণ এবং আরামদায়ক ঘুমের জন্য কমফোর্টার অপরিহার্য সঙ্গী। বিভিন্ন ধরনের কমফোর্টার পাওয়া যায়, যেগুলো কাপড়, ভরাট উপাদান এবং গুণগত মান অনুযায়ী ভিন্ন হয়। সঠিক কমফোর্টার নির্বাচন শুধু শীতের তীব্রতা থেকে সুরক্ষা দেয় না, বরং ঘরের সৌন্দর্যও বাড়ায়।
কমফোর্টারের
ধরন
কমফোর্টারের ধরন
মূলত এর ভরাট উপাদানের ওপর নির্ভর করে। প্রতিটি ধরনের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যা ব্যবহারকারীর
প্রয়োজন অনুযায়ী ভিন্ন হতে পারে।
ডাউন ফিল্ড কমফোর্টার
: এ কমফোর্টারে হাঁস বা মুরগির পালক ব্যবহার করা হয়, যা প্রাকৃতিক তাপ ধরে রাখার জন্য
প্রসিদ্ধ। এটি হালকা, আরামদায়ক এবং অত্যন্ত উষ্ণ। শীতপ্রধান অঞ্চলের জন্য এটি একটি
আদর্শ পছন্দ।
সিনথেটিক ফিল্ড
কমফোর্টার : যারা অ্যালার্জির সমস্যায় ভোগেন তাদের জন্য সিনথেটিক ফাইবার ব্যবহার করে
তৈরি কমফোর্টার সবচেয়ে উপযোগী। এটি হালকা, সাশ্রয়ী এবং রক্ষণাবেক্ষণে সহজ।
কটন ফিল্ড কমফোর্টার
: তুলার তৈরি কমফোর্টার পরিবেশবান্ধব এবং নরম। এটি আরামদায়ক এবং শরীরের ওপর মৃদু অনুভূতি
প্রদান করে। তুলার কমফোর্টার শীতল পরিবেশে স্বস্তি দেয় এবং সহজে ধোয়া যায়।
উল ফিল্ড কমফোর্টার
: উলের কমফোর্টার শীতে শরীরের তাপমাত্রা ধরে রাখতে খুবই কার্যকর। এটি টেকসই এবং প্রাকৃতিক
তাপ ধরে রাখার জন্য বিশেষভাবে উপযোগী।
উপাদান এবং
কাঠামো
কমফোর্টারের কার্যকারিতা
নির্ভর করে এর বাহ্যিক আবরণ এবং ভরাট উপাদানের মানের ওপর। বাহ্যিক আবরণ সাধারণত সুতি,
সাটিন বা মাইক্রোফাইবার দিয়ে তৈরি হয়। সুতি শ্বাসপ্রশ্বাসে সহায়ক, সাটিন মসৃণ ও
বিলাসবহুল এবং মাইক্রোফাইবার জলরোধী হওয়ার জন্য উপযুক্ত। অন্যদিকে ভরাট উপাদান অর্থাৎ
ডাউন সিনথেটিক ফাইবার, তুলা বা উল দিয়ে তৈরি হয়। প্রতিটি উপাদান তার নিজস্ব সুবিধা
নিয়ে আসে।
কেনার সময়
যেসব বিষয় খেয়াল রাখবেন
দরদাম
বাজারে কমফোর্টারের
দাম তার উপাদান, গুণমান এবং ব্র্যান্ডের ওপর নির্ভর করে। সাধারণত ১ হাজার ৫০০ থেকে
শুরু করে ২০ হাজার টাকা দামের কমফোর্টার কিনতে পাওয়া যায়।
বাজারে বিভিন্ন
উপাদান এবং দামের কমফোর্টার পাওয়া যায়, যা আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী নির্বাচন
করা যায়। সঠিক কমফোর্টার নির্বাচন করে শীত আরও আরামদায়ক এবং উপভোগ্য করে তুলুন।