মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১২:৫০ পিএম
রম্য সাহিত্যিক রবার্ট চার্লস বেঞ্চলি একবার ঋণের জন্য এক ব্যাংকে আবেদন করেছিলেন। কোনোরকম যাচাইবাছাই ছাড়া পরদিনই ঋণটা অনুমোদন করে দিল ব্যাংক। বেঞ্চলি সঙ্গে সঙ্গে ওই ব্যাংকে তার অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন। এক বন্ধু জানতে চাইলেন, তিনি কেন এ কাজ করলেন। বেঞ্চলি উত্তরে বললেন, ‘যে ব্যাংক এত সহজে টাকা ধার দেয় সেখানে নিজের টাকা রাখাটা আমি নিরাপদ মনে করছি না।’
সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম