স্বাদু সংবাদ
গ্রন্থনা : সিনথিয়া ইসলাম
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১২:২৯ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১২:৩২ পিএম
ডেনমার্কের হেডেনস্টেডের কাছে একটি প্রশস্ত রাস্তা খননকালে কিছু অস্ত্র বা হাতিয়ার পাওয়া গেছে। খননকারীরা জানিয়েছেন, এ হাতিয়ারগুলো খুব সুসংরক্ষিতভাবে পুঁতে রাখা হয়েছিল। এ সমর অস্ত্রগুলোকে প্রাচীন নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। তাদের ধারণা, এগুলো হাজার বছর আগে ইচ্ছাকৃতভাবে পুঁতে রাখা হয়েছিল। প্রাচীন এ অস্ত্রগুলো যে স্থানে পাওয়া গেছে সেখানে লৌহযুগের এক নেতার বাড়ি ছিল।
ভেজলে মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিক ইলিয়াস উইট্টে থমাসেন। এ প্রত্নতাত্ত্বিকের নেতৃত্বে এখানে খননকাজ শুরু হয়। ২২ নভেম্বরঅস্ত্রগুলো নিয়ে বলেন, ‘আমরা হঠাৎ করে ১৫০০ বছর আগে এখানে বসবাসকারী মানুষের খুব কাছাকাছি এসেছি।’ তারা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, অস্ত্রের সংখ্যা দেখে আশ্চর্য হয়েছি। যা একটি ছোট সেনাবাহিনীকে সজ্জিত করার জন্য যথেষ্ট ছিল। পাওয়া নিদর্শনগুলোর মধ্যে ছিল ১১৯টি ল্যান্স এবং বর্শা, আটটি তলোয়ার, পাঁচটি ছুরি, তিনটি তিরের মাথা, একটি কুড়াল, একটি লাগাম, একটি বিগলের টুকরো, দুটি শপথের আংটির টুকরো এবং বেশ কয়েকটি ব্রোঞ্জ ও লোহার জিনিস। এ প্রাচীন এ নিদর্শনগুলোয় লৌহযুগের সামাজিক কাঠামো এবং দৈনন্দিন জীবন সম্পর্কে ধারণা যাওয়া যায়।
ভ্রমণে দুর্লভ কিছু

একঘেয়েমি কাটাতে মানুষ ভ্রমণে বেরোয়। ভ্রমণ থেকে পাওয়া যায় আনন্দঘন কিছু মুহূর্ত এবং বিচিত্র অভিজ্ঞতা। নতুন কিছু। সম্প্রতি ১২ বছর বয়সি ড্যাফনা ফিলশটাইনার ভ্রমণ থেকে এমনই একটা দুর্লভ জিনিস কুড়িয়ে পেয়েছেন; যা নিয়ে সারা বিশ্বের প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে বস্তুটি শনাক্ত করেছেন। তার মা-বাবার সঙ্গে ভ্রমণে গেছেন ইসরায়েলের হড হাশারনের তেল কানা প্রত্নতাত্ত্বিক এলাকায়। এখানে একটি হাইকিং ট্রিপে ড্যাফনা ভূমি থেকে শজারু সুচ এবং মসৃণ নুড়ি খুঁজছিলেন। হঠাৎ একটি আকর্ষণীয় পাথর তার চোখে পড়ে। এটি তুলে নিয়ে তার মাকে দেখান। তার মা বললেন, এটি একটি সাধারণ পাথর বা একটি পুঁতি হতে পারে। কিন্তু ড্যাফনা এর সাজসজ্জা দেখে নিজে থেকে একটু জোর দিয়ে বললেন, এটি তার চেয়ে বেশি কিছু হতে পারে। সত্যি সত্যি এ কিশোরীর অনুমানে বিশেষ কিছুর সন্ধান মিলল। তিনি ইন্টারনেট ঘাঁটতে থাকেন। তার পাওয়া পাথরখণ্ডটির অনুরূপ পাথরের আরও কিছু ছবি দেখলেন। ড্যাফনার খুঁজে পাওয়া পাথর টুকরোটি সম্পর্কে শুরু হয় জোর গবেষণা। শেষে ইসরায়েলের প্রত্নতত্ত্ব বিভাগ জানায়, ড্যাফনার পাওয়া পাথরটি প্রায় ৩৫০০ বছর আগের; যা নিউ কিংডম আমলের একটি মিসরীয় তাবিজ। তাবিজটির ওপরে রয়েছে ছারপোকার নকশা; যা প্রাচীন মিসরে নতুন জীবনের প্রতীক এবং পবিত্র বলে মনে করা হতো।
তেলাপোকা দিয়ে চাঁদাবাজি

শখের বশে ভ্রমণ করেন চীনের ঝেজিয়াং প্রদেশের তাইজৌ শহরের যুবক জিয়াং। কিন্তু ভ্রমণ করতে তো লাগে পয়সা। এত অর্থ তিনি পাবেনই বা কোথায়! ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তিনি চীনের চারপাশে ভ্রমণ করার সময় বেছে নিলেন বিকল্প এক পন্থা। ভ্রমণের সময় হোটেলে উঠে বিল পরিশোধ না করে উল্টো হোটেল কর্মীদের ব্ল্যাকমেল করতেন। জিয়াং প্রায় ৬৩টি হোটেলে প্রতারণা করে বিনামূল্যে থেকেছেন। তার কাছে মৃত তেলাপোকা, সিকাডাস, চুলের স্ট্র্যান্ড এবং এমনকি ব্যবহৃত কনডমসহ নানান কিছু থাকত। সেগুলো হোটেলের তার ভাড়া করা রুমটিতে লাগাতেন। পরে তিনি হোটেল কর্মীদের কাছে অভিযোগ করতেন এবং অনলাইনে সেগুলো নেতিবাচকভাবে ছড়িয়ে দেওয়ারও ভয় দেখাতেন। ছোটখাটো ত্রুটি বা গাছের পোকামাকড়, বাগ এবং চুলকে কাজে লাগিয়ে হোটেলগুলোর প্রতি অভিযোগ বা অনলাইন এক্সপোজারের হুমকি দিয়ে বিনামূল্যে থাকার বা ক্ষতিপূরণের দাবি করতেন।’ জিয়াং যেসব হোটেলকে টার্গেট করেছিলেন তার অনেকটিই তার সঙ্গে সমাধানে আসত। কিন্তু এ বছর আগস্টে এক হোটেল ম্যানেজার তার সঙ্গে প্রতিবাদে জড়িয়ে পড়েন। তার সম্পর্কে এলাকার অন্যান্য হোটেলের সঙ্গে যোগাযোগ করেন। অনেকেই তাকে চিনতে পারেন এবং নিশ্চিত হন যে তাদের হোটেলে থাকার সময়ও জিয়াং একই ধরনের কৌশল অবলম্বন করেছিলেন।