জুলফিকার শাহাদাৎ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৩ পিএম
এই সুন্দর অলংকরণটি করেছে অর্নিলা ভৌমিক। সে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী
সকালবেলা শালিক এসে
ডাক দিয়ে কয়, -রুমা
লেপের নিচে ঘুমা,
শীতের বুড়ি খুঁজছে তোকে
দিতে শিশিরচুমা।
হয়তো এতে ঠান্ডা লেগে
সর্দি হবে তোর
উঠিস না তো ভোর।
বাইরে এখন বরফশীতল
দুধের মতো রঙ
কাঁপাচ্ছে সে হাঁড়-মাংস
কতই না রংঢং!
উঠবি নাকি ঘুম থেকে তুই?
করবি তবে ভুল,
-শালিক ভাইয়া আমার আছে
প্রভাতি ইস্কুল’।