× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেঁশেল

বড়দিনের কেক-কুকিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৪ পিএম

বড়দিনের কেক-কুকিজ

বড়দিন খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। তাই তো বাহারি কেক ও কুকিজে সাজানো আজকের হেঁশেল


ফ্রট কেক 

যা যা লাগবে

টুটি ফ্রুটি ১/৪ কাপ, লাল চেরি ২ টেবিল চামচ, এপ্রিকট ২ টেবিল চামচ, কালো কিশমিশ ২ টেবিল চামচ, গোল্ডেন কিশমিশ ২ টেবিল চামচ, খেজুর ২ টেবিল চামচ ও কমলার রস ১/৩ কাপ।  কেক তৈরিতে : ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ, দারুচিনি গুঁড়া আধা চা চামচ, জায়ফল গুঁড়া ১/৪ চা চামচ, ব্রাউন সুগার আধা কাপ, কমলার খোসার হলুদ অংশ (কুচি) ১ চা চামচ, পেস্তা বাদাম ১ টেবিল চামচ, বাটার ১/৪ কাপ, দুধ ৩/৪ কাপ ও ভ্যানিলা ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে উপকরণের সব উপাদান একসঙ্গে ৩০ মিনিটের জন্য মিশিয়ে রাখতে হবে। এরপর কেক তৈরির সব উপাদান একত্র মিশিয়ে নিন। এরপর প্রথমে মিশিয়ে রাখা উপাদানের সঙ্গে কেক তৈরির মিশ্রণটি মিশিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৪০-৪৫ মিনিটের জন্য বেক করতে হবে। এবার ঠান্ডা হলে পছন্দমতো ডেকোরেশন করে পরিবেশন করুন মজাদার ফ্রুট কেক।

রেড ভেলভেট কুকিজ

যা যা লাগবে

ময়দা ২৪০ গ্রাম, কোকো পাউডার ১/৪ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, লবণ সামান্য, বাটার ১২০ গ্রাম, ব্রাউন চিনি ৮০ গ্রাম, সাদা চিনি ১০০ গ্রাম, ডিম ১টি, বেকিং সোডা আধা চা চামচ, ভ্যানিলা এসেন্স ২ চামচ, লাল রঙ আধা চা চামচ ও পাউডার চিনি আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

শুকনো উপকরণগুলো একটি পাত্রে চেলে নিন। এবার বাটার ও চিনি একসঙ্গে মিশিয়ে এর মধ্যে ডিম ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। এর সঙ্গে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে নিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এ মিশ্রণটি প্লাস্টিক মুড়িয়ে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। ওভেন ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১০ মিনিটের জন্য প্রিহিট করে নিন। বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে নিন। একটি বাটিতে আইসিং সুগার বা পাউডার চেলে ঢেলে ফ্রিজ থেকে বানিয়ে রাখা ডো বের করে এবং দুই হাতে তালুর সাহায্যে গোল গোল করে পাউডার চিনিতে গড়িয়ে বেকিং পেপারে দিন। সব কুকিজ এভাবে বানিয়ে বেকিং ট্রেতে সাজিয়ে দিন

১৮০ ডিগ্রি সেন্টিগ্রেটে ১০-১২ মিনিটের জন্য বেক করে নিন। নামিয়ে ঠান্ডা হলে পরিবেশন করুন।


বাটার ক্রিম কেক

যা যা লাগবে

কেকের জন্য: ময়দা ২ কাপ, বেকিং পাউডার দেড় চা চামচ, চিনি ১ কাপ, ডিম ৪ টি, মাখন ১ কাপ (গলানো), ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, দুধ আধা কাপ। বাটার ক্রিম ফ্রস্টিংয়ের জন্য: মাখন ১ কাপ, আইসিং সুগার ৩ কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, দুধ ২-৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে চেলে নিন। অন্য একটি পাত্রে ডিম ও চিনি বিট করে ফোম তৈরি করুন। তাতে গলানো মাখন, ভ্যানিলা এসেন্স, ও দুধ মেশান। তরল মিশ্রণে ধীরে ধীরে ময়দার মিশ্রণটি মেশান এবং একটি মসৃণ ব্যাটার তৈরি করুন। একটি বেকিং পাত্রে তেল মাখিয়ে ব্যাটার ঢেলে ১৮০°C তাপমাত্রায় ৩০-৩৫ মিনিট বেক করুন। কেক ঠান্ডা হলে তা সমানভাবে কেটে নিন। বাটার ক্রিম বানাতে রুম টেম্পারেচারের মাখনকে একটি পাত্রে বিট করে ক্রিমি করুন। তাতে ধীরে ধীরে আইসিং সুগার মেশান এবং বিট করুন। ভ্যানিলা এসেন্স ও দুধ দিয়ে প্রয়োজনমতো কনসিস্টেন্সি আনুন। এবার কেক সাজাতে কেকের স্তরে স্তরে বাটার ক্রিম লাগান। কেকের চারপাশ ও উপরে সমানভাবে বাটার ক্রিম ফ্রস্টিং দিন। বড়দিনের থিম অনুযায়ী রঙিন স্প্রিঙ্কল, চকোলেট, বা ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা