গল্প নয় সত্যি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১১:৫৯ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪ ১২:০৭ পিএম
উইনস্টন চার্চিল
ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল চমৎকার বক্তৃতা দিতেন। দর্শকরা তার কথা মুগ্ধ হয়ে শুনতেন। এ নিয়ে অবশ্য চার্চিলের কোনো দম্ভ ছিল না। তার এক বন্ধু একবার বললেন, আচ্ছা, এই যে তোমার কথা শোনার জন্য হাজার হাজার লোক জড়ো হয়, এতে তোমার কেমন অনুভূতি হয়? চার্চিল শান্তভাবে উত্তর দিলেন, কোনো অনুভূতিই হয় না। কারণ আমাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হলে তা দেখতে এর চেয়ে দশগুণ লোক এসে জড়ো হতো।
সূত্র : চমকপ্রদ সত্য ঘটনা, কবীর চৌধুরী