× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'সুলতানাজ ড্রিম আনবাউন্ড’ স্লোগানে

হিমালয় অভিযানে যাচ্ছেন ৫ নারী পর্বতারোহী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:১৯ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:২৮ পিএম

মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশে প্রথমবারের মতো ‘উইমেন’স উইন্টার এক্সপিডিশন’ বা ‘নারীদের শীতকালীন অভিযান’ শীর্ষক এক বিশেষ পর্বত অভিযানের আয়োজন করেছে পর্বতারোহীদের সংগঠন ‘অভিযাত্রী’। আন্তর্জাতিক ব্র্যান্ড মাস্টারকার্ডের সার্বিক সহযোগিতায় এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি পর্বতারোহী নিশাত মজুমদার। উদ্যোগের আরেক সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর। 

বাংলার নারী একদিন সত্যিকার অর্থেই জেগে উঠবে আর কার প্রতিভা ও দৃঢ়তার দ্যুতি ছড়াবে সর্বত্র। নারী নেতৃত্ব দেবে মেধায়, নারী নেতৃত্ব দেবে দুঃসাহসিক সব কাজে। নারী হয়ে উঠবে অনুপ্রেরণার অন্যতম উৎসস্থল, সাফল্যের দীপ্ত প্রতীক।

বাঙালি মুসলিম জাগরণে অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এমনই স্বপ্ন দেখতন উনিশ শতকে। তার লেখা ‘সুলতানাজ ড্রিম’ জাতিসংঘের ইউনেস্কোর বিশ্বস্মৃতি বা মোমোরির তালিকায়ও স্থান পেয়েছে। এবার সেই অনুপ্রেরণায় হিমালয়ের দেশ নেপালে বিশেষ পর্বত অভিযানে যাচ্ছেন বাংলাদেশের ৫ নারী। নেপালের লাংটা হিমালয়ের তিনটি পর্বতের শিখরে আরোহণ করবেন তারা।

শুক্রবার রাজধানীর আগারগাওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে এবং আন্তর্জাতিক ব্র্যান্ড মাস্টার কার্ডের সার্বিক সহযোগিতায় এই পর্বত অভিযান আয়োজন করেছে পবর্তারোহীদের সংগঠন অভিযাত্রী। এতে নেতৃত্ব দেবেন পর্বতারোহী নিশাত মজুমদার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, শনিবার ৫ সদস্যের এই অভিযাত্রী দল ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবে। কর্মসূচির নাম দেওয়া হয়েছ  ‘সুলতানাজ ড্রিম অনবাউন্ড’। 

অভিযানে অংশগ্রহণকারী সদস্যরা হলেন– পর্বতারোহী নিশাত মজুমদার, ইয়াসমিন লিসা, তাহেরা সুলতানা রেখা, এপি তালুকদার ও অর্পিতা দেবনাথ। 

অভিযানে অংশগ্রহণকারী অন্য সদস্যরা হলেন– পর্বতারোহী ইয়াসমিন লিসা, তাহেরা সুলতানা রেখা, ট্রেকার এপি তালুকদার ও অর্পিতা দেবনাথ। অভিযানে নতুন প্রশিক্ষণার্থী ট্রেকার এপি ও অর্পিতা বেইজক্যাম্প পর্যন্ত ট্র্যাক করবেন। অপর তিনজন নয়া কাঙ্গায় ৫ হাজার ৮৪৪ মিটার, ব্যাডেন পাওয়েলে পিক ৫ হাজার ৮৫৭ মিটার ও ইয়ালা পিকে ৫ হাজার ৫০০ মিটার আরোহণ করবেন।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, আয়োজনটি করতে পেরে আমরা আনন্দিত। ইউনেস্কো শুরু থেকে আয়োজনের সঙ্গে আছে, শক্তি জুগিয়েছে। নতুন প্রেরণা দিয়েছে।

তিনি আরও বলেন, সারা বিশ্বেই নারীরা নানাভাবে অধিকার বঞ্চিত। সুলতানাজ ড্রিমের পদচিহ্ন ধরে কানাডাসহ অনেক দেশেই নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এটি মুক্তিযুদ্ধ জাদুঘরের সার্বিক সাফল্য।

ইউনেস্কোর ঢাকার হেড অব কমিউসনিকেশন অ্যান্ড পাললিক এনগেইজমেন্টের নুসরাত আমিন বলেন, রোকেয়া সুলতানার স্বপ্ন কিভাবে আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়, সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় ইউনেস্কো এই উদ্যোগে সম্পৃক্ত হয়েছে। সুলতানার স্বপ্ন ছিল অবারিত। একটি স্বপ্ন কতটা জাগরুক থাকলে প্রজন্ম থেকে প্রজন্ম অবারিত থাকে সেটাই এখানে প্রস্ফুটিত হয়েছে। আমরা চাই পৃথিবীর সব মেয়ের স্বপ্ন এভাবে উজ্জীবিত হোক। হিমালয়ের চূড়ায় সুলতানার স্বপ্ন আরও অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরও বলেন, স্বপ্নের যাত্রা সবসয়মই ওপরে। এটি যখন নেমে যাবে তখন সেটি দুঃস্বপ্ন হয়ে যাবে। বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে সুলতানার স্বপ্ন এখনো কিভাবে ভূমিকা রাখছে সেটাই আরও বেশি মানুষের কাছে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে হবে। 

মাস্টারকার্ডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ১২০ বছর আগে সুলতানা যে স্বপ্ন দেখেছিলেন সেটি ভাবা যায় না। আমরা এই কর্মসূচিতে যুক্ত হতে পেরে আনন্দিত। প্রতিটি নারীরে এমন উদ্যোগে উৎসাহিত হন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্য ব্যক্তিত্ব ত্রপা মজুমদার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা