× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াশার পাখি

অমর্ত্য রূপাই

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৮ পিএম

অলংকরণ: জয়ন্ত সরকার

অলংকরণ: জয়ন্ত সরকার

ধরা যাক হঠাৎ একদিন সকালে ফ্যান বা এসি ব্যবহার করতে হচ্ছে না। একটা ঠান্ডা বাতাস আসতে শুরু করায় জানালার কপাট খুলে হুড়মুড় করে ঢুকে পড়ল কুয়াশার পাখি। মানে শীত এসে পড়েছে। শীতের শুরু সাধারণত ডিসেম্বরে। তবে একেক দেশে একেক রকম করেই তা শুরু হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত বাংলাদেশে শীতের বাতাস পাওয়া যায়। শীত নিয়ে আমার তেমন অভিজ্ঞতা না থাকলেও মামণির থেকে শুনেছি আগেকার দিনে শীত নাকি প্রচণ্ডভাবে পড়ত। তখনকার শীতের সঙ্গে এখন নাকি কোনো মিলই নেই। ভাবা যায়! আমরা এ শীতেই কাঁথা, কম্বল, কমফোর্টার মুড়িয়ে শুয়ে থাকি। তাহলে তখনকার দিনে আমরা থাকলে হয়তো বা দুটি জ্যাকেট পরেই কাথা কম্বল গায়ে দিতাম।

তাহলে এবার বলি শীত আমার আসলে কেমন লাগে। শীতের শুরু যখন হয়, তখন সাধারণত আমাদের সবার পরীক্ষা চলতে থাকে। তবে পরীক্ষার পরই সবার ভেতরে একটা আনন্দ তৈরি হয়। তার পরই মানুষ ঘুরতে বেরিয়ে যায় দূরদূরান্তে। সেজন্যই সাধারণত এ শীতে বাংলাদেশের মানুষ বেশি ঘুরে বেড়ায়। আমিও এ সময়টাই ঘুরতে বেশি পছন্দ করি।

আগে মনে হতো শীতে মানুষ কীভাবে ঘুরে বেড়ায়। এখন নিশ্চয় সেটা আর মনে হয় না আমার। কারণ সেই মানুষের মধ্যে আমিও একজন। তবে এর কারণগুলো না বললেই নয়।

শীতের সময় সকাল থেকে রাতÑ একটা সুন্দর আবহাওয়া থাকে। ভোরবেলায় চা খেয়ে সকালে যদি কোথাও যাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তারপর সূর্যাস্ত দেখার মজাই আলাদা। সঙ্গে একটু কুয়াশায় ঢাকা আকাশ দেখারও একটা মজা আছে।

শীতের সবচেয়ে মজার হয়তো খাবার। এর সবচেয়ে বড় কারণ হবে পিঠা দিয়ে হাঁসের মাংস। এ খাবারটা অবশ্য সুস্বাদু কি না, বলা যাবে না; তবে অবশ্যই বাংলাদেশের শীতের শুরুর একটা চিহ্ন। শীতের সবজিগুলোও বাংলাদেশে অসাধারণ। ফুলকপি, শিম, পাতাকপি, মুলা ইত্যাদি। সাধারণ সময়ের চেয়ে শীতে কেন জানি সবজির মজাটা বেশি হয়ে যায়।

শীতের আরেক বিশেষ দিক হয়তো রোদ। এ রোদ এতই মিষ্টি লাগে যে মাঝে মাঝে মনে হবে এ রোদের থেকে ভালো কিছুই নেই এ দুনিয়ায়। আবার গরমকালেই এ রোদ কিন্তু মনে হবে উল্টোটা।

শীতের আরেকটা দিক হচ্ছে খেলাধুলা। ব্যাডমিন্টন তার মধ্যে অন্যতম। যদিও আমি ব্যাডমিন্টন খেলতে পারি না। তবে পাড়ামহল্লায় সবচেয়ে জনপ্রিয় খেলা হয়তো শীতে ব্যাডমিন্টন। কেন জানি তখন ফুটবল ও ক্রিকেট আর তেমন একটা জমে না।

তবে শীতকালে আরেকটা বিষয় খেয়াল করেছি, মানুষের মাথা গরমকালের চেয়ে কিছুটা ঠান্ডা থাকে। যেমন আমি গরমকালে অঙ্ক করতে বসলে বিরক্ত লাগে, কিন্তু শীতকালের সকালে সেটা খুবই আরামদায়ক হয়ে পরে। এটা অবশ্য আমার ব্যক্তিগত মত।

শীতের অনেক প্রশংসা করলাম। কিন্তু শীতের একটা ভয়াবহ খারাপ দিক আছে। সেটা হলো আমাদের দেশের গরিব, পথশিশুরা অনেক কষ্টে থাকে। তাদের কম্বল ও গরম কাপড়ের অভাব। মাঝে মাঝে কষ্ট লাগে। আসলে এ কষ্টের কারণেই অনেকের কাছে শুনেছি শীত তাদের পছন্দ না। হবেই বা কীভাবে! আমরা সামান্য শীতে কেঁপে উঠি, তাদের তো আর কাপড় বা কম্বল থাকে না। অবশ্যই শীত একটা অসাধারণ ঋতু। চা-ব্যাডমিন্টন-ঘোরাঘুরি-পিঠা ইত্যাদি নিয়েই এ আনন্দ। উন্নত দেশে আমরা যদি খেয়াল করি তাহলে তাদের কাছে শীতকালটা খুবই আনন্দের একটি মাস। আমরাও চাইলে এটাকে আনন্দের করতে পারি, গরিবদুঃখীদের সাহায্য করে।


অষ্টম শ্রেণি, ইউনিভার্সাল টিউটোরিয়াল নিউ ইস্কাটন, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা