× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘বিশ্ব বানিজ্য এবং বাংলাদেশ’ শীর্ষক পাবলিক লেকচার অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৬ পিএম

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘বিশ্ব বানিজ্য এবং বাংলাদেশ’ শিরোনামে পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর)  বিশ্ববিদ্যালয়ের 'মঞ্জুর এলাহী' অডিটোরিয়ামে এই বক্তৃতা অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ, অধ্যাপক ড. এম জি কিবরিয়া।

তাঁর বক্তব্যে ড. কিবরিয়া দেশের অর্থনৈতিক গতিধারা পরিবর্তনের তাগিদ দেন। তাঁর মতে, শুধু গার্মেন্টস কেন্দ্রিক রপ্তানি আয় দিয়ে ইউরোপ আমেরিকার ওপর নির্ভর করে বেশীদিন টিকে থাকা যাবে না। প্রতিবেশী দেশে বিশেষ করে চীন ও ভারতে রপ্তানি বাড়াতে হবে। স্বাস্থ্য এবং শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে দক্ষ মানুষ তৈরি করতে হবে। একইসাথে আগামিতে অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে তেল, গ্যাস, বিদ্যুৎ এবং ব্যাংকিং সেক্টরের সমস্যাগুলো দ্রুত নিরসন করতে হবে বলে মতামত দেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি’তে দীর্ঘদিন কাজ করা এই অর্থনীতিবিদ। 

অনুষ্ঠানে সভাপতি’র বক্তব্য রাখেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে বিদেশি বিনিয়োগ আসছে না। তাছাড়া, ব্যবসায়িক নীতি, কর ছাড় এসব বিষয়ে গোষ্ঠী প্রীতির বাইরে গিয়ে নায্য প্রতিযোগিতার সুযোগ বাংলাদেশে সৃষ্টি করতে হবে বলে পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান। এছাড়া, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য প্রশ্নত্তোর পর্ব ছিল। অনুষ্ঠানে দেশের অর্থনীতিবিদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা