গোলাম কিবরিয়া
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১১:১৪ এএম
উন্নত ক্যারিয়ার ও উত্তম জীবনযাত্রার উৎকৃষ্ট নির্ণায়ক হলো বিদেশে উচ্চশিক্ষা।
উন্নত ক্যারিয়ার ও উত্তম জীবনযাত্রার উৎকৃষ্ট নির্ণায়ক হলো বিদেশে উচ্চশিক্ষা। আর সে জন্য প্রতিবছর হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান তাদের স্বপ্নের দেশে। মেধাবী ও যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের বাইরের দেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো নানা ধরনের ফুল ফ্রি স্কলারশিপ প্রদান করে থাকে। আজ থাকছে বিদেশে উচ্চশিক্ষায় ৫ বৃত্তি নিয়ে আয়োজন। লিখেছেনÑ গোলাম কিবরিয়া
অস্ট্রেলিয়ার ফাউন্ডেশন একাডেমিক স্কলারশিপ
অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির ফাউন্ডেশন একাডেমিক স্কলারশিপে আবেদন আহ্বান করা হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ বৃত্তির আর্থিক মূল্য ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৮১ হাজার ৮৮৭ টাকা (১ অস্ট্রেলিয়া ডলার সমান ৭৬ টাকা ৩৮ পয়সা ধরে)। টিউশন ফির জন্য দেওয়া হবে এ বৃত্তি। বিশ্বের মোট ২৫ জন এ বৃত্তি পাবেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া সেমিস্টার থেকে মিলবে বৃত্তির অর্থ। আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন। আরএমআইটি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৮৭ সালে যাত্রার পর ১৯৯২ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাস মেলবোর্নের হডল গ্রিডে। আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে আছে চারটি একাডেমিক কলেজ।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে নানা প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
এগুলো হলোÑ
আবেদন প্রক্রিয়া
যেকোনো একটি প্রোগ্রাম নির্বাচন করে আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। https://shorturl.at/a5WJy
অক্সফোর্ডের রিচ স্কলারশিপ
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ আছে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির নাম ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ-২০২৫’। উন্নয়নশীল দেশের যে যে শিক্ষার্থী অর্থনৈতিক বা উপযুক্ত শিক্ষার সুযোগসুবিধার অভাবে নিজেদের দেশে অধ্যয়ন করতে পারছেন না, তারা এ স্কলারশিপে অগ্রাধিকার পাবেন। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন ১২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে।
সুযোগসুবিধাসমূহ
আবেদনের যোগ্যতা
অধ্যয়নের বিষয়গুলো
প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্ব, জৈবরসায়ন, জীববিদ্যা, বায়োমেডিকেল সায়েন্স, রসায়ন, শাস্ত্রীয় প্রত্নতত্ত্ব ও প্রাচীন ইতিহাস, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ফিলোসফি, অর্থনীতি ও ব্যবস্থাপনা, ইংরেজি ভাষা ও সাহিত্য, চারুকলা, ভূগোল, ইতিহাস ও রাজনীতি, আইন, পদার্থবিজ্ঞান, গণিত, আধুনিক ভাষা এবং ভাষাবিজ্ঞান, সংগীত ইত্যাদি।
আবেদন প্রক্রিয়া
এ কোর্সের জন্য রিচ অক্সফোর্ড স্কলারশিপে আবেদন করতে হবে। বিস্তারিত জানার জন্য https://shorturl.at/QF2b7
কানাডার এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বৃত্তি
বিদেশি শিক্ষার্থীদের পড়ালেখার জন্য এখন জনপ্রিয় হয়ে উঠছে কানাডা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী এ দেশে পড়তে যাচ্ছেন। ২০২২ সাল পর্যন্ত দেশটিতে ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেছেন। সহজ অভিবাসনের নীতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেকেই এখন পড়াশোনার জন্য কানাডাকে বেছে নিচ্ছেন। দেশটির ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। কানাডার অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান। এটি দেশটির সরকারি গবেষণাপ্রতিষ্ঠানও। বিশ্ববিদ্যালয়টি চিকিৎসা ক্ষেত্রে গবেষণায় অবদানের জন্যও পরিচিত। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির একটি বৃত্তি ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি, ২০২৫।
সুযোগসুবিধা
আবেদনের যোগ্যতা
আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিস্তারিত : https://shorturl.at/gGbkh
জাপানের ইউকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বৃত্তি
জাপান বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা বৃত্তি দেয়। সামাজিক নিরাপত্তা, উন্নত জীবনমান এবং পড়ালেখার মানের কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের অন্যতম শীর্ষ দেশ জাপান। স্নাতকোত্তর-পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করতে আগ্রহী শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে দেশটির ইউকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এমন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা, বিমান খরচসহ নানা ধরনের সুযোগসুবিধা পাবেন।
ওবামা ফাউন্ডেশন স্কলারশিপে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা
ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিদেশে একটি সুযোগ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কলারশিপের আবেদন গ্রহণ চলছে। এক বছর মেয়াদি এ প্রোগ্রামে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। এ স্কলারশিপ পেলে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ মিলবে।
ফুল ফান্ডেড এ প্রোগ্রাম নেতৃত্ব বিকাশের একটি প্রোগ্রাম। আমেরিকাসহ বিশ্বের ভবিষ্যৎ নেতাদের জন্য একটি প্রোগ্রাম, যারা তাদের সম্প্রদায়, দেশ ও অঞ্চলের নানা চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করার চেষ্টা করে যাবেন। পুরো শিক্ষাবর্ষে নেতৃত্বের বিকাশ, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কার্যক্রম শক্তিশালী করতে নির্দিষ্ট পাঠ্যক্রমে পাঠদান করা হবে শিক্ষার্থীদের। এর মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে কাজের ক্ষেত্র প্রসারিত করতে পারবেন।
ওবামা ফাউন্ডেশনের স্কলাররা কলাম্বিয়া ইউনিভার্সিটিতে এক শিক্ষাবর্ষে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং নতুন ক্ষমতা ও নেটওয়ার্ক তৈরি করার সুযোগ পান। প্রোগ্রামটি শেষ হওয়ার পর স্কলাররা, তারা যে অঞ্চলে কাজ করছেন সেখানে ফিরে যাবেন এবং তাদের অর্জিত অভিজ্ঞতা ওই অঞ্চলের পরিবর্তনে কাজে লাগাবেন।
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় নথি
অনলাইন আবেদনপত্র। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত। নিজের প্রতিশ্রুতি সম্পর্কে তিন মিনিটের একটি ভিডিও বার্তা পাঠাতে হবে। ছোট প্রবন্ধের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে হবে। ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র দিতে হবে। সাম্প্রতিক সময়ের দুটি রেফারেন্সের চিঠি।
স্কলাররা যেসব সুবিধা পাবেন
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে : https://shorturl.at/ibN2K