রণবীর আখতার শাওন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১৪:১০ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ১৪:৪০ পিএম
আমাদের এই দেশ খুব সুন্দর
চারদিকে পাতা বন পাখিদের ঘর
ফলে ফলে ভরে আছে বাগান ও বাড়ি
দুই ধারে গাছপালা আছে সারি সারি।
মিলেমিশে থাকি সব শহর ও গ্রামে
নানা জন নানা ভাবে আছে নানা নামে
কোথা থেকে এলো প্রিয় এই স্বদেশ
ভাষার দাবি ছিল এর সূচনার রেশ।
একাত্তরে ন মাস যুদ্ধটা চলে
দাদা দাদি এই কথা সারাক্ষণ বলে।
যুদ্ধের কথা আছে ইতিহাসে লেখা
ষোলো তারিখেই পাই বিজয়ের দেখা।
অষ্টম শ্রেণি, কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
মুক্তির গান
সুদীপ্তা সরকার
বিজয় এলো বাংলাদেশের
পাখির গানে গানে
সে কথাটি খুকুকে
কে বলল কানে কানে?
বিজয় এলো সকালবেলার
নদীর কলতানে
সেই কথাটা খুকু এবং
বন্ধুরা সব জানে
বিজয় এলো হাজার ফুলের
মিষ্টিমধুর ঘ্রাণে
খুকু শুধু জানতে চায়
বিজয় কথার মানে।
ষষ্ঠ শ্রেণি, সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ