হেঁশেল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১৪:২৪ পিএম
স্বল্প উপকরণে অল্প সময়ে তৈরি করা যায় এমন ৪টি সুস্বাদু পদ নিয়ে সাজানো আজকের হেঁশেল। এই পদগুলো পুষ্টিগুণে যেমন সমৃদ্ধ তেমনি মুখরোচকও বটে

বাঁধাকপির গ্রিল
যা
যা লাগবে
বাঁধাকপি
১টি, অলিভ অয়েল বা সরিষার তেল ২ টেবিল চামচ, রসুন (কুচি) ১ চা চামচ, মরিচ গুঁড়া ১
চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ ও ধনেপাতা
বা পার্সলে পরিবেশনের জন্য।
যেভাবে তৈরি করবেন
বাঁধাকপির
গোড়া কেটে ফেলে পাতাগুলো বড় গোল করে কেটে নিন। পাতলা হতে হবে যাতে গ্রিল সহজে হয়।
একটি বড় পাত্রে অলিভ অয়েল, রসুন গুঁড়া, লাল মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ এবং লেবুর
রস মিশিয়ে নিন। মিশ্রণটি বাঁধাকপির দুই পাশে ভালোভাবে লাগিয়ে নিন। গ্রিল প্যানে সামান্য
তেল ব্রাশ করে গরম হলে বাঁধাকপির টুকরোগুলো দিন। মাঝারি আঁচে প্রতি পাশে ৩ থেকে ৫
মিনিট গ্রিল করে বাদামি রঙ ধারণের পর নামিয়ে নিন। ওভেন ব্যবহার করলে ২০০ ডিগ্রি সেলসিয়াসে
প্রিহিট করে বাঁধাকপি বেকিং ট্রেতে সাজিয়ে ১০-১৫ মিনিট বেক করুন। পাত্রে নিয়ে ধনেপাতা
বা পার্সলে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

বাঁধাকপি
দিয়ে গরুর মাংস
যা যা লাগবে
গরুর
মাংস আধা কেজি, বাঁধাকপি (পাতলা করে কাটা) ১টি, পেঁয়াজ (কুচি) ২টি বড়, রসুন বাটা ১
টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া দেড় চা
চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ১ টুকরো,
এলাচ ২টি, লবণ পরিমাণমতো, সয়াবিন তেল আধা কাপ, পানি পরিমাণমতো ও ধনেপাতা (কুচি) সামান্য।
যেভাবে
তৈরি করবেন
একটি কড়াইতে তেল গরম করে তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে ফোঁড়ন
দিয়ে পেঁয়াজ সোনালি করে ভেজে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে মাংস দিন।
মাংস কষিয়ে নরম হতে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন। যখন মাংস সেদ্ধ হয়ে আসবে, তখন
বাঁধাকপি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন, যাতে বাঁধাকপি
মাংসের সঙ্গে মিশে নরম হয়ে যায়। গরম মসলা গুঁড়া দিয়ে ২-৩ মিনিট ঢেকে রাখুন। ধনেপাতা
কুচি ছড়িয়ে নামিয়ে গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

যা
যা লাগবে
বাঁধাকপি (কুচি) ২ কাপ, দুধ ১ লিটার, চিনি আধা কাপ, ঘি ২ টেবিল
চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, কাজুবাদাম ১০-১২টি, কিশমিশ ১০-১২টি ও নারকেল (কোরা)
২ টেবিল চামচ।
যেভাবে
তৈরি করবেন
বাঁধাকপি কুচিগুলো ফুটন্ত পানিতে ২-৩ মিনিট সেদ্ধ করে নিন। পানি
ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিলে বাঁধাকপির কাঁচা গন্ধ দূর হয়ে যাবে। একটি কড়াইতে ঘি
গরম করে সেদ্ধ করা বাঁধাকপি হালকা সোনালি রঙ ধারণ করা পর্যন্ত ভেজে তুলে নিন। অন্য
একটি পাত্রে দুধ মাঝারি আঁচে জ্বাল দিন। দুধ ঘন হলে এতে ভাজা বাঁধাকপি দিতে হবে। দুধ
ও বাঁধাকপি মিশ্রণে চিনি দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এলাচ গুঁড়া ও কোরানো নারকেল দিয়ে
আরও ৩-৪ মিনিট জ্বাল করুন। কাজুবাদাম ও কিশমিশ দিয়ে মিশিয়ে পরিবেশন করুন সুস্বাদু
বাঁধাকপির পায়েস।

যা যা লাগবে
বাঁধাকপি
(পাতলা করে কাটা) ২ কাপ, মিষ্টি ভুট্টা (সেদ্ধ) ১ কাপ, গাজর (কুচি) আধা কাপ, শসা
(কিউব কাট) আধা কাপ, টমেটো (ছোট কিউব কাট) আধা কাপ, পেঁয়াজ ১/৪ কাপ, লেবুর রস ২ টেবিল
চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো, ধনেপাতা
(কুচি) ২ টেবিল চামচ ও চিলি ফ্লেক্স আধা চা চামচ।
যেভাবে
তৈরি করবেন
বাঁধাকপি কেটে ধুয়ে নিন। ফুটন্ত পানিতে ১ মিনিট সেদ্ধ করে ঠান্ডা
পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কাঁচা বাধাকপি খেতে পারলে আরও ভালো। একটি বড় পাত্রে বাঁধাকপি,
মিষ্টি ভুট্টা, গাজর, শসা, টমেটো ও পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটি ছোট বাটিতে
সালাদের ড্রেসিং তৈরি করতে লেবুর রস, অলিভ অয়েল, গোলমরিচ গুঁড়া, লবণ এবং চিলি ফ্লেক্স
মিশিয়ে নিন। এবার সালাদের ওপর ড্রেসিং ঢেলে দিন। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু
ও স্বাস্থ্যকর সালাদ।