× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফার্মা কার্নিভাল

জাহিদ খান

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১১:৩৫ এএম

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য ‘ফার্মা কার্নিভাল ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

ফার্মাসিউটিক্যাল সেক্টরের পেশাজীবী, গবেষক, শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ এ অনুষ্ঠান নতুন প্রযুক্তির উদ্ভাবন, জ্ঞানের বিতরণ এবং কমিউনিটির মিলনমেলা হিসেবে আয়োজিত হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস আফতাবনগরে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক এবং ফার্মেসি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. আমিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে ড. খলিলুর রহমান জাতীয় ওষুধনীতিতে যেন জনস্বার্থ রক্ষা হয় সে বিষয়ে সবাইকে আওয়াজ তুলতে আহ্বান জানান। একই সঙ্গে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ফার্মাসিস্টদের জোরদার ভূমিকা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, শিক্ষাপ্রতিষ্ঠান, কসমেটিক কোম্পানিসহ মোট ৩৭টি প্রতিষ্ঠান বিভিন্ন স্টলের মাধ্যমে পণ্য ও প্রযুক্তির প্রদর্শন করে। কার্নিভালে সেমিনার, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং ১১ জন প্রখ্যাত ফার্মাসিস্টের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা হয়। এসব আলোচনায় ফার্মেসি শিল্পের চ্যালেঞ্জ এবং এর সমাধান নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া কার্নিভালে শিক্ষার্থীরা পোস্টার প্রদর্শনী, ফার্মা অলিম্পিয়াড, ৩ মিনিটের থিসিস প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা