মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১৩:৪২ পিএম
জার্মান বংশোদ্ভূত নোবেলজয়ী চিকিৎসক আলবার্ট সোয়েটজার
জার্মান বংশোদ্ভূত নোবেলজয়ী চিকিৎসক আলবার্ট সোয়েটজার (১৮৭৫-১৯৬৫) তখন আমেরিকার মিডওয়েস্ট ভ্রমণে বের হয়েছেন। একদিন ট্রেনের মধ্যে তাকে দেখে কয়েকজন নারী ছুটে আসেন। উৎসাহী নারীরা বললেন, ‘আমাদের কি প্রফেসর আইনস্টাইনের সঙ্গে কথা বলার সৌভাগ্য হবে?’ সোয়েটজার সবিনয়ে বললেন, ‘আপনাদের ভুলটা কোথায় হয়েছে, তা আমি ধরতে পেরেছি। কারণ, আমাদের দুজনের মাথার চুল একই রকম, ঝাঁকড়া ও এলোমেলো।’ মাথায় হাত বুলিয়ে চুলগুলো আরও এলোমেলো করে তিনি বললেন, ‘কিন্তু আমার মাথার ভেতরটা সম্পূর্ণ আলাদা। তবে সে আমার অনেক পুরোনো বন্ধু। আপনারা কি অটোগ্রাফ চান?’ এই বলে পকেট থেকে কাগজ বের করে সোয়েটজার লিখে দিলেন, ‘আলবার্ট আইনস্টাইন- তার প্রিয় বন্ধু, আলবার্ট সোয়েটজারের মাধ্যমে।’
সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম