× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাঙ্গেরি দিচ্ছে উচ্চশিক্ষায় স্কলারশিপ

সাহিদা আক্তার

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৪:০২ পিএম

হাঙ্গেরি দিচ্ছে উচ্চশিক্ষায় স্কলারশিপ

হাঙ্গেরি সরকার ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫-২৬’ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

এ স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে হাঙ্গেরিতে পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ বৃত্তির জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৭ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে সারা বিশ্বের ৪ হাজার ৫০০ শিক্ষার্থী এ স্কলারশিপ পেয়েছিলেন। এবারের এ বৃত্তির জন্য আবেদন করা যাবে ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত।

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। প্রতি বছর বাংলাদেশ থেকে শতাধিক শিক্ষার্থী যোগ্যতাপূরণ সাপেক্ষে এ স্কলারশিপ পাবেন।

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয় এ স্কলারশিপ। এ স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবীমাও। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরালÑ তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। দেশটির ৩০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তির আওতায়।

ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ হাঙ্গেরি। দেশটির রাজধানী বুদাপেস্টসহ অন্য বড় শহরের মধ্যে রয়েছে দেব্রেসেন আর মিসকালো। শুধু হাঙ্গেরি নয়, ইউরোপের রাজনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও যোগাযোগব্যবস্থার কেন্দ্রস্থল বুদাপেস্ট। এ ছাড়া এ দেশের অধিকাংশ জনবসতি বিখ্যাত দানিউব নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে। হাঙ্গেরি সেনজেনভুক্ত দেশ হওয়ায় ইউরোপের ২৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ রয়েছে। এ ছাড়া হাঙ্গেরির ৯৯ শতাংশ মানুষ ইংরেজি ভাষা জানে এবং এ ভাষায় কথা বলতে পারে।

স্কলারশিপে সুযোগসুবিধা

  •  সম্পূর্ণ টিউশন ফি প্রদান।
  •  ডরমেটরিতে বিনামূল্যে আবাসন সুবিধা।
  •  স্বাস্থ্যবীমা সুবিধা।
  •  স্নাতক ও স্নাতকোত্তর চলাকালে বছরে পাওয়া যাবে ৪৩ হাজার ৭০০ হাঙ্গেরিয়ান ফোরিন্ট।
  •  পিএইচডির জন্য পাওয়া যাবে ১ লাখ ৪০ হাজার হাঙ্গেরিয়ান ফোরিন্ট।

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে : ৩১টি স্নাতক, ২৯টি স্নাতকোত্তর ও ১৫টি পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এ বৃত্তিতে। এগুলোর মধ্যে রয়েছে : চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসা ও অর্থনীতি, কলা ও প্রকৌশল।

আবেদনের যোগ্যতা

  •  আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
  •  শারীরিক-মানসিকভাবে সুস্থ হতে হবে।
  •  ব্যাচেলর ডিগ্রির জন্য আবেদন করতে ১২ বছরের স্কুল সার্টিফিকেট লাগবে।
  •  স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  •  পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  •  পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)।
  •  একাডেমিক সব সনদ ও ট্রান্সক্রিপ্ট।
  •  রিকমেন্ডেশন লেটার।
  •  স্টেটমেন্ট অব পারপাস।
  •  গবেষণা প্রস্তাব (স্নাতক)।

আবেদন যেভাবে করবেন : আগ্রহীরা এ বৃত্তির জন্য আবেদন করতে https://shorturl.at/cQVUm


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা