প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৩:৫৮ পিএম
জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। ৪ ডিসেম্বর বিকাল ৩টার মধ্যে রচনা জমা দিতে হবে।
রচনা প্রতিযোগিতা দুটি গ্রুপে হবে।
ক গ্রুপ : একাদশ-দ্বাদশ বা সমমান শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
খ গ্রুপ : বিশ্ববিদ্যালয়ে অনার্স/মাস্টার্স/সমমান শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
ক গ্রুপের জন্য রচনার বিষয় ‘দক্ষতা ও অভিবাসন : বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাবনা’ এবং খ গ্রুপের জন্য ‘রেমিট্যান্স : জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির টেকসই চালিকাশক্তি’।
ক গ্রুপের প্রতিযোগীদের ১ হাজার ৫০০ শব্দের মধ্যে এবং খ গ্রুপের ২ হাজার শব্দের মধ্যে রচনা লিখতে হবে। রচনা এ ফোর সাইজ সাদা কাগজের এক পাশে নিজ হাতে লিখতে হবে, কম্পিউটার কম্পোজ গ্রহণযোগ্য নয়। প্রতি পৃষ্ঠায় উভয় পাশে আধা ইঞ্চি পরিমাণ মার্জিন ও পৃষ্ঠা নম্বর ব্যবহার করতে হবে। রচনার কভার পেজে রচনার বিষয় ও গ্রুপ, প্রতিযোগীর নাম, শ্রেণি ও মুঠোফোন নম্বর লিখতে হবে। রচনার কোনো অংশে নাম/মুঠোফোন নম্বর/কোনো প্রকার সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না।
রচনা সরাসরি বা ইমেইলে ([email protected]) স্ক্যান করে জমা দেওয়া যাবে। খামের ওপর ‘জাতীয় প্রবাসী
দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৪-রচনা প্রতিযোগিতা-গ্রুপ ক/খ’ লিখতে হবে। উভয় গ্রুপে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার দেওয়া হবে।
রচনা জমা দেওয়ার ঠিকানা
ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ভবন (পঞ্চম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০,
ইমেইল : [email protected]।