পড়শী চক্রবর্ত্তী
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১২:১৫ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ১২:৫৩ পিএম
ছবিটি এঁকেছে ইবতেসাম মাহবুব ইফাজ । সে ঢাকার বি এ এফ শাহীন কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী
সোনাবরন ফসল নিয়ে
দুয়ারে এসেছে হেমন্ত
চাষি ভাইয়েরা পেয়ে গেছে
ধান কাটার নেমন্ত।
কাস্তে হাতে যাচ্ছে কৃষক
সোনার ধানের মাঠে
নতুন ধানের ম-ম গন্ধে
শিখব প্রকৃতির পাঠে।
ইচ্ছে করে মায়ের হাতে
নতুন চালের পিঠে
নতুন চালের পায়েস খেয়েও
তৃষ্ণা কি আর মিটে!
সারা রাতই মাড়াই চলে
নেই তো চোখে ঘুম যে
গাঁয়ে গাঁয়ে পড়ে গেছে
নবান্নেরই ধুম যে।
অষ্টম শ্রেণি, হিরা মিয়া গার্লস হাই স্কুল, নবীগঞ্জ, হবিগঞ্জ

পিঠাপুলির দিনে
স্বপ্নিল কুমার ভদ্র
হেমন্তের ডাক পড়ল
প্রকৃতি সুর ধরল,
নবান্নের আমেজ চারপাশে
মিঠে রোদে মাঠ হাসে।
কৃষকের মুখে খুশির ছোঁয়া
ঘরে ঘরে পায়েস মোয়া
মা দাদিরা ধান ভানে
ধান নিয়ে গরু গাড়ি টানে
ভোরে উঠানে শিশির পড়ে
হিমেল হাওয়ায় পাতা নড়ে
মা ডাকছেনÑ খোকা, পিঠা খাবে?
হেমন্ত প্রাণে থেকে যাবে।
ষষ্ঠ শ্রেণি, ইউনিক প্রগ্রেসিভ
স্কুল, ময়মনসিংহ