× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেমন্তে সঙ্গে রাখুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১৭:০৫ পিএম

হেমন্তে সঙ্গে রাখুন

হেমন্তের এই সময়ে দিনে বেশ গরম এবং রোদের তাপও প্রখর। কিন্তু সন্ধ্যা বা রাতের বেলা থেকে হালকা হিমেল পরশ টের পাওয়া যায়। সকালে বের হওয়ার সময় গরম লাগলেও হয়তো রাতে কাজ শেষে ফিরবেন। তখন বাতাস বা হিমের পরশ থেকে নিজেকে রক্ষা করতে সঙ্গে রাখুনÑ

লাইটওয়েট শ্রাগ বা জ্যাকেট

হেমন্তের হালকা শীতের জন্য পাতলা শ্রাগ রাখতে পারেন ফ্যাশন স্টেটমেন্টে। এখন প্রায় সব ব্র্যান্ডেই বিভিন্ন ফেব্রিকের ফ্যাশনেবল শ্রাগ বা কটি কিনতে পাওয়া যায়। যা যেকোনো পোশাকের সঙ্গেই সহজে মানিয়ে যায়। সকালে বা রাতে হালকা শীত অনুভূত হলে এমন লেয়ারিং বেশ কার্যকর। পাতলা সুতির বা লিনেনের শার্ট বা টি-শার্টের ওপর শ্রাগ পরুন। গরম লাগলে সহজেই খুলে ফেলতে পারবেন; যা স্টাইলিশ লুক দেবে, অন্যদিকে আরামদায়ক হবে।

সুতি বা মসলিনের শাল বা স্কার্ফ

এখনও তেমন শীত যেহেতু পড়েনি তাই কটন বা মসলিনের পাতলা শাল বা স্কার্ফ সঙ্গে রাখুন। একটু শীত অনুভূত হলে ব্যাগ থেকে বের করে সহজেই জড়িয়ে নিতে পারবেন। গলায় বা কাঁধে পেঁচিয়ে পরে ফেলতে পারবেন যেকোনো জায়গায়, যা ফ্যাশন ও উষ্ণতার ভারসাম্য বজায় রাখবে।

হাফ বা ফুলহাতা টপস

কুর্তি বা টপস নারীদের পছন্দের তালিকায় থাকা নিত্যসঙ্গী। হাফ, কোয়ার্টার বা ফ্লেয়ার্ড হাতা তো অনেক পরেছেন। এ মৌসুমে ফুল স্লিভ কুর্তা, টপ বা শার্ট বেছে নিন। এগুলো আরামদায়ক হবে, সঙ্গে দেবে উষ্ণতা। তীব্র রোদের তাপ থেকে হাতকে সুরক্ষার পাশাপাশি ভিন্ন লুক দেবে। নারীরা স্কার্ফ বা হালকা শালের সঙ্গে এটি মানিয়ে নিতে পারেন।

ফ্ল্যাট বা লোফার জুতা

হেমন্তে প্রকৃতিতে রুক্ষতা দেখা দেয়। সেই প্রভাব পড়ে আমাদের ত্বকেও। এ সময়ে ত্বক শুষ্ক হয়ে পড়ে যার ফলে ত্বক কুঁচকে যাওয়া, ফেটে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়। তাইতো পায়ের সুরক্ষার জন্য লোফার বা ফ্ল্যাট জুতা পরা যেতে পারে। লোফার জুতা একদিকে যেমন স্টাইলিশ লুক দেবে, তেমনই শুষ্কতায় পা রাখবে সুরক্ষিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা