× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলপাইয়ের গুণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১৭:০১ পিএম

জলপাইয়ের গুণ

টক স্বাদের দেশি ফল জলপাই বিভিন্ন উপকারী উপাদানে ভরপুর। আচারপ্রেমীদের কাছেও বেশ প্রিয় এই জলপাই। কেননা টক-মিষ্টি-ঝাল স্বাদের আচার বানিয়ে সংরক্ষণ করা যায় সারা বছর।

জলপাইয়ের মধ্যে নানা ধরনের পুষ্টি উপাদান থাকে; যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সাধারণত ১০০ গ্রাম জলপাইয়ে আছেÑ প্রোটিন ০.৮-১ গ্রাম, ১১৫-১৪৫ ক্যালরি, ফ্যাট ১০-১৫ গ্রাম; যার মধ্যে মনোআনস্যাচুরেটেড ফ্যাট (ওলিক অ্যাসিড) প্রায় ৭-১১ গ্রাম, পলিআনস্যাচুরেটেড ফ্যাট ১.৫ গ্রাম এবং স্যাচুরেটেড ফ্যাট ২ গ্রাম। এ ছাড়া রয়েছে কার্বোহাইড্রেট ৩-৬ গ্রাম; যার মধ্যে ফাইবার ৩-৪ গ্রাম ও চিনি ০.৫-১ গ্রাম। জলপাইয়ে রয়েছে ভিটামিন ‘ই’ ৩-৪ মিলিগ্রাম (যা প্রায় দৈনিক চাহিদার ২৫-৩০%), ভিটামিন ‘এ’ ৪০০ আইইউ (যা প্রায় ৮% দৈনিক চাহিদা), আয়রন ৩.৩-৬ মিলিগ্রাম (যা প্রায় ২৫-৪০% দৈনিক চাহিদা), ক্যালসিয়াম : ৫২ মিলিগ্রাম (প্রায় ৫% দৈনিক চাহিদা), কপার ০.১ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১১ মিলিগ্রাম ও সোডিয়াম ৭৫০-১৫৫০ মিলিগ্রাম (সংরক্ষিত জলপাইয়ের ক্ষেত্রে বেশি)। এ ছাড়া আছে পলিফেনলস ও ফ্ল্যাভোনয়েডসÑ এ দুটি অ্যান্টিঅক্সিডেন্ট দেহের কোষকে রক্ষা করতে সহায়তা করে এবং প্রদাহ কমায়।

জলপাইয়ে থাকা পুষ্টি উপাদানগুলো শরীরে কী কী উপকার করে জেনে নিনÑ

 

হার্ট ভালো রাখে

হার্ট ভালো রাখতে সাহায্য করে জলপাই। জলপাইয়ে থাকা মনোআনস্যাচুরেটেড ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। অতিরিক্ত কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। এমন সব সমস্যা এড়াতে রান্নায় জলপাই তেল ব্যবহার করা যেতে পারে। 

অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রভাব

জলপাইয়ে থাকা উপাদানগুলো দেহে প্রদাহ কমাতে সহায়ক। এটি আর্থ্রাইটিসের মতো বিভিন্ন প্রদাহজনিত সমস্যার ক্ষেত্রে উপকারী।

ত্বক ও চুলের যত্ন

ভিটামিন ‘ই’ এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির কারণে জলপাই ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।

হজম শক্তি বৃদ্ধি

জলপাইয়ে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

ক্যানসার প্রতিরোধ করে

মরণঘাতী ক্যানসার প্রতিরোধের ক্ষেত্রে জলপাইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। জার্মান ক্যানসার রিসার্চ সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এই ফল। জলপাইয়ে আছে স্কোয়ালিন এবং টারপেনয়েড নামক উপাদান। এই দুই উপকারী উপাদান ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক। তার মানে এই নয় যে, ক্যানসার ধরা পড়লেও জলপাই খেয়ে তা কমিয়ে ফেলতে পারবেন। বরং নিয়মিত জলপাই খেলে তা ক্যানসার হওয়া থেকে আপনাকে দূরে রাখতে পারে।

ওজন কমায়

জলপাই নিয়ে হওয়া বিভিন্ন গবেষণায় প্রমাণ মিলেছে যে, এতে থাকা লিনোলিক অ্যাসিড শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে জলপাই বা জলপাই তেল হজমের সময় এই বিশেষ অ্যাসিড বেশ কিছুটা উৎপাদিত হয়। ফলে তা শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে

যারা ডায়াবেটিসে ভুগছেন কিংবা ডায়াবেটিস নিয়ে আশঙ্কায় আছেন, তাদের জন্য উপকারী একটি ফল হতে পারে জলপাই। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জলপাইয়ের তেল ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে এই ইনসুলিন। যে কারণে জলপাই বা জলপাইয়ের তেলকে ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী বলে মনে করা হয়।

চোখ ভালো রাখে

বিশেষজ্ঞরা বলছেন, রান্নায় জলপাই তেল ব্যবহার করলে তা এজ-ইনসুলেটেড ম্যাকুলার ক্ষয় রোধ করতে সাহায্য করে, এটি হলো বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমে যাওয়ার সমস্যা। তাই চোখের জ্যোতি বাড়াতে রান্নার কাজে নিয়মিত জলপাইয়ের তেল ব্যবহার করুন।

জলপাই খেতে যেমন মজাদার, তেমনি স্বাস্থ্য রক্ষায়ও অত্যন্ত কার্যকর। এটি কাঁচা বা সালাদে মিশিয়ে খাওয়া যায় এবং জলপাইয়ের তেলও রান্নার কাজে ব্যবহার করা যায়। নিয়মিত জলপাই খেলে দেহের বিভিন্ন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা