× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ন্যাশনাল রোবো ফেস্ট’ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৬:৫৫ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৬:৫১ পিএম

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল রোবো ফেস্ট ২০২৪’ প্রতিযোগিতা।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল রোবো ফেস্ট ২০২৪’ প্রতিযোগিতা।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল রোবো ফেস্ট ২০২৪’ প্রতিযোগিতা।

দেশের ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২৬টি দলের ২ হাজারেরও বেশী শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ০৭-০৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব চলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আফতাবনগর ঢাকায়। এবারের রোবো ফেস্টের প্রধান আয়োজন গুলোর মধ্যে ছিল; প্রোগ্রামিং হিরো প্রেজেন্টস ন্যাশনাল হ্যাকাথন, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড আইটি অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেস, রোবট এক্সিবিশন, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, কেস সল্ভিং এবং ‘শিল্পে টেকসই এআই ৫.০’ নিয়ে গোলটেবিল আলোচনা। সেই সঙ্গে ছিল শিক্ষার্থীদের জন্য উত্তেজনাপূর্ণ বিভিন্ন গেমিং পর্ব; যেমন স্পোর্টস রাইভালস, লাইন ফলো রোবো চ্যালেঞ্জ,  রোবো সকার, ইত্যাদি। 

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

ন্যাশনাল রোবো ফেস্টের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ড সদস্য ড. খলিলুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক,  প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ ওয়াই এম মোস্তফা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের উপদেষ্টা, অধ্যাপক ড. অধ্যাপক আহমেদ ওয়াসিফ রেজাসহ আরও অনেকে। অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, প্রথম শিল্প বিপ্লবের ফলে আমাদের অঞ্চলের মানুষ উদোক্ত্যা থেকে প্রজায় রূপান্তরিত হয়েছিল, বিকশিত হয়েছিল ইউরোপ কিন্তু পঞ্চম শিল্প বিপ্লবের আগেই আমাদের তৈরি হতে হবে যেন এবারে আমরা বিপ্লবের অগ্রভাগে থাকতে পারি। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এই রোবোটিক্স প্রতিযোগিতা সেই প্রস্তুতির জন্য বিশেষভাবে অবদান রাখবে বলে তারা প্রত্যাশা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা