মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১২:০৯ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১২:২৭ পিএম
রম্য সাহিত্যিক রবার্ট চার্লস বেঞ্চলি একবার পার্টিতে মাত্রাতিরিক্ত মদ খেয়ে ফেলেছেন। এ অবস্থায় তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে ধাক্কা লাগল। বেঞ্চলি জড়ানো গলায় ভদ্রলোককে বললেন, ‘কিছু মনে করবে না ভাই। আমাকে একটা ট্যাক্সি ডেকে দেবে!’ ভদ্রলোক অপমানিত গলায় বললেন, ‘জানেন কার সঙ্গে কথা বলছেন? আমি নৌবাহিনীর একজন রিয়ার অ্যাডমিরাল।’ শুনে বেঞ্চলি বললেন, ‘তাহলে আমাকে একটা জাহাজ ডেকে দাও ভাই!’
সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম