জাহিদ খান
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৩:২৭ পিএম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং কালচারাল ক্লাবের আয়োজনে আঞ্চলিক রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
এবারের বিতর্কের বিষয় ছিল ‘বঙ্গদেশে আমিই সেরা’। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এস এম সাজ্জাদ হোসেন শোভন, প্রক্টর এবং হল প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, প্রো-ভিসি ড. গণেশ চন্দ্র সাহাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
বিতর্কে যার যার জেলাকে রম্যের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন প্রতিযোগীরা। প্রশ্ন-তর্কে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে তারা নিজ নিজ অঞ্চল শিক্ষার্থী-দর্শকের মাঝে তুলে ধরেন। এ সময় অঞ্চলভেদে আটটি চরিত্র তুলে ধরা হয়। চরিত্রের ক্রমানুসারে অঞ্চলভেদে প্রতিযোগীরা হলেন আরাফাত (বরিশাল), নাইমুর (পাবনা), শুভ (ময়মনসিংহ), হাবিবুল (জামালপুর), আবীর (চট্টগ্রাম), শরিফ (কুমিল্লা), রায়হানুজ্জামান (রংপুর) ও তাসনীম (গাইবান্ধা)। বিতর্ক শেষে বিচারক ও দর্শক জরিপে চ্যাম্পিয়ন হন আরাফাত (বরিশাল) এবং রানারআপ তাসনীম (গাইবান্ধা)। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।