× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুটেক্সে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৩:৫৫ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৪:৪০ পিএম

বুটেক্সে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক উৎসব

‘এখনও আলো আসে, জানালা খোলা রাখি’ স্লোগান প্রতিপাদ্য করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুক্রবার (১ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় বিতর্ক উৎসব-২০২৪। এ উৎসবটি আয়োজন করছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (বুটেক্সডিসি)।

উৎসবে বাংলা সেগমেন্টে অংশ নেবে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ৭৪টি দল। তা েছাড়া রয়েছে ইংরেজি সেগমেন্ট, যেখানে  অংশ নেবে বিভিন্ন ক্লাব। আন্তঃস্কুল-কলেজ পর্যায়, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায় মিলিয়ে সর্বমোট ৬০ জন মূল বিচারক ও ১০০ জন আমন্ত্রিত বিচারক বিচারকার্যে অংশগ্রহণ করবেন।

৯ নভেম্বর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধমে এ আয়োজন শেষ হবে, যা বুটেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, রেজিস্ট্রার কাবেরী মজুমদার, ছাত্রকল্যাণ পরিচালক ড. রিয়াজুল ইসলাম, বুটেক্স ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা, বুটেক্সডিসির অ্যালামনাই, বিতার্কিক ও আমন্ত্রিত অতিথিরা।

জাতীয় এ বিতর্ক উৎসব নিয়ে বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি সাবিহা মুন তাহা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘এবারের জাতীয় বিতর্ক উৎসবের মাধ্যমে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি শানিত করব, যা আমাদের সবাইকে সমাজের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে বলে আশা করি। কেননা বিতর্ক শুধু যুক্তি প্রদর্শনের মঞ্চ নয়, বরং এটি আমাদের ভাবনা এবং দায়িত্ববোধ প্রসারিত করে। সারা বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিতর্ক ক্লাব বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে নিজেদের মাঝে যে মিথস্ক্রিয়া ও বন্ধুত্বের বন্ধন তৈরি করে এ ধারণার সঙ্গে আমরা বিশ্বাস করি এবারের আয়োজনের মধ্য দিয়ে টেক্সটাইল কমিউনিটিসহ সারা দেশে বুটেক্সের আতিথেয়তার বিষয়টিও ফুটে উঠবে।’

সাধারণ সম্পাদক তানভীর হোসেন বলেন, ‘প্রতিযোগিতার পাশাপাশি চিন্তার প্রসার আর মেধার বিকাশ আমাদের লক্ষ্য। আমরা আশা করি এ বিতর্ক উৎসব সবার মধ্যে সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট থাকার জন্য নিজেদের মনের জানালাগুলো সদা উন্মুক্ত রাখার প্রেরণা জোগাবে। এ ছাড়া আমরা বিশ্বাস করি বুটেক্স ডিবেটিং ক্লাব এ বিতর্ক উৎসবের মাধ্যমে সারা দেশে বুটেক্সের নাম তুলে ধরবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা