× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেঁশেল

ফিট থাকতে যেমন খাবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৪:২৯ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৪:২৯ পিএম

ফিট থাকতে যেমন খাবার

স্বাস্থ্যকর ও সুস্বাদু ৪ টি ডায়েট রেসিপি নিয়ে সাজানো আজকের হেঁশেল। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইশরাত জাহান শান্তা। 

পাপায়া স্মুদি বোল

যা যা লাগবে

পাকা পেঁপে দেড় কাপ, কলা ১টি, খেজুর ৪-৫টি, নারকেল দুধ আধা কাপ, জাফরান ৬-৭টি, বেদানা ১/৪ কাপ, নারকেল ২ টেবিল চামচ, পেস্তা বাদাম ২ টেবিল চামচ, চিয়া সিড ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

ব্লেন্ডারে পেঁপে, কলা, বিচি ছাড়ানো খেজুর, নারকেল দুধ ও জাফরান দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর পাত্রে ঢেলে ওপরে বেদানা, নারকেল, পেস্তা বাদাম কুচি ও চিয়া সিড দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। এ পরিমাণ উপকরণ দিয়ে দুজনকে পরিবেশন করতে পারবেন সুস্বাদু পাপায়া স্মুদি।

ডায়েট জুস

যা যা লাগবে

ফ্ল্যাক সিড ১ টেবিল চামচ, গাজর (কুচি) ১টি, আমলকী ৩-৪টি, খেজুর ৪-৫টি ও ডাবের পানি ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

ফ্ল্যাক সিড ৪-৫ ঘণ্টা অখবা সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার একটি ব্লেন্ডারে গাজর ও আমলকী কুচি এবং খেজুর নিয়ে তার মধ্যে ডাবের পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে ডাবের পানির বদলে সাধারণ পানিও ব্যবহার করতে পারেন। এবার পছন্দমতো গ্লাসে ঢেলে পরিবেশন করুন। এ জুসটি ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি ত্বক সুন্দর করতে এবং চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে সহায়তা করবে।


ওটস-চিয়া লাড্ডু

যা যা লাগবে

চিয়া সিড ২ টেবিল চামচ, ওটস ১ কাপ, কলা ১টি, দারুচিনি গুঁড়া ১ চা চামচ, হিমালিয়ান পিংক সল্ট ১ চিমটি, আখরোট আধা কাপ, পিনাট বাটার (চিনি ছাড়া) ও মধু ১/৪ কাপ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে ম্যাস করে নিতে হবে। এরপর ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার এ মিশ্রণ থেকে ১ চেবিল চামচ মিশ্রণ নিয়ে লাড্ডুর মতো আকার দিতে হবে। সব বানানো হলে ১ ঘণ্টার মতো ফ্রিজে রেখে দিন। এরপর বাতাসরোধী কোনো বক্স বা কৌটায় ভরে ফ্রিজে রাখুন। এভাবে এ এনার্জি লাড্ডু সাত দিন ফ্রিজে রেখে খেতে পারবেন।

চিকেন সালাদ

যা যা লাগবে

মুরগির মাংস (১ পিস বুকের মাংস), গাজর ১টি (ছোট), ক্যাপসিকাম ১ কাপ (তিন রঙের), অলিভ অয়েল ১ টেবিল চামচ, রসুন (কুচি) ৩-৪ কোয়া, পেঁয়াজ ১টি, পিংক লবণ সামান্য, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ ও চিলি ফ্লেক্স ১ চা চামচ। চিকেন ম্যারিনেশনের জন্য : টকদই ১ টেবিল চামচ, পিংক লবণ, দারুচিনি গুঁড়া আধা চা চামচ, অরিগ্যানো আধা চা চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ। সস বানানোর জন্য : টকদই ২ টেবিল চামচ, পিংক লবণ ১ চিমটি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মধু ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে ম্যারিনেশন করার সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ১০ মিনিট রেখে দিন। পাত্রে অলিভ অয়েল গরম করে মুরগির মাংস দিয়ে সামান্য নেড়ে এর মধ্যে রসুন দিয়ে নাড়তে হবে। এবার পাত্রের একপাশে মুরগির মাংস সরিয়ে রেখে অন্যপাশে গাজর ও ক্যাপসিকাম দিয়ে এর ওপর লবণ, গোলমরিচ ও চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে ঢেকে দিন। চুলায় মাঝারি আঁচে ৫ মিনিট রেখে উল্টে দিন। আবার ঢেকে রান্না করুন ৫ মিনিট। এ সময়ে সস বানানোর সব উপকরণ একটি বাটিতে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। মুরগির মাংসে বাদামি বর্ণ ধারণ করলে পরিবেশন পাত্রে তুলে নিন। এবার সবজিগুলো সামান্য নেড়ে তুলে নিন। এর ওপর সস ঢেলে পরিবেশন করুন সুস্বাদু ও হেলদি চিকেন সালাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা