× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যালিলিও গ্যালিলি পদক গ্রহণ ড. মাহদীর

জাহিদ খান

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৪:১১ পিএম

প্রথম বাংলাদেশি হিসেবে এ পুরস্কার লাভ করেন ড. মাহদী রহমান	 ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে এ পুরস্কার লাভ করেন ড. মাহদী রহমান ছবি: সংগৃহীত

অপটিক্যাল ও কোয়ান্টাম মেকানিক্যাল ম্যানিপুলেশনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬তম ইন্টারন্যাশনাল কমিশন ফর অপটিকস্‌ (আইসিও) সম্মেলনে গ্যালিলিও গ্যালিলি মেডেল গ্রহণ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহদী রহমান চৌধুরী।

প্রথম বাংলাদেশি হিসেবে এ পুরস্কার লাভ করেন তিনি। ফলে তিনি ‘আইসিও গোল্ডেন বুক’-এ স্থান অর্জন করেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্মেলনে আমন্ত্রিত বক্তাদের মধ্যে ড. মাহদীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী দুই বিজ্ঞানী। তারা হলেন অ্যাটোসেকেন্ড পদার্থবিজ্ঞানে অবদান রাখার জন্য ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক অ্যান ল’হুইলিয়ার ও পালসড লেজার প্রযুক্তিতে অবদানের জন্য ২০১৮ সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী অধ্যাপক ডোনা স্ট্রিকল্যান্ড। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে ড. মাহদী লাইট অ্যান্ড ম্যাটার ওয়েভ ইউজিং মাইক্রোস্কোপিক থেকে লার্জ স্কেলে অপটিক্যাল অ্যান্ড কোয়ান্টাম ম্যানিপুলেশন বিষয়ে বক্তব্য দনে। এরপর আলোকবিজ্ঞানের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানীদের উপস্থিতিতে গ্যালিলিও গ্যালিলি পদকে ভূষিত হন তিনি। ড. মাহদী ২০১৭ সালে এনএসইউতে শিক্ষক হিসেবে যোগ দেন। 

এখন পর্যন্ত শীর্ষ পর্যায়ের জার্নালে তার ৫২টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি ২০১৮ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং টিডব্লিউএএস (দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্স)-এর আন্তর্জাতিক অনুদানের অর্থে এনএসইউ অপটিকস্‌ ল্যাব প্রতিষ্ঠা করেন। তার তত্ত্বাবধানে বেশ কয়েকজন শিক্ষার্থী কর্নেল ইউনিভার্সিটি এবং জনস হপকিন্স ইউনিভার্সিটির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে পিএইচডি প্রোগ্রামের জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন ছাত্র ড. মাহদী ২০১৭ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে অপটিকস্‌ ও ফটোনিকসে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অসামান্য গবেষণা কৃতিত্বের জন্য তিনি দুবার এনএসইউ রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস (২০২১, ২০২৩) এবং ২০১৮ সালে ইউজিসি গোল্ড মেডেল অর্জন করেন। ১৯৯৪ সাল থেকে অপটিকস্‌ এবং কোয়ান্টাম গবেষণার জন্য প্রতি বছর একজন বিজ্ঞানীকে এ পুরস্কার দেওয়া হয়। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা