যুক্তরাষ্ট্রের ইয়েস প্রোগ্রাম
সাহিদা আক্তার
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৪:০৪ পিএম
যুক্তরাষ্ট্র বিদেশি শিক্ষার্থীদের নানা সুযোগ দেয় দেশটিতে পড়াশোনার জন্য। ফেলোশিপ ও বৃত্তির মাধ্যমে এ সুযোগ মেলে। দেশটির কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) তেমনই একটি প্রোগ্রাম। এ প্রোগ্রামে আবেদন চলছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ প্রোগ্রামের আওতায় বাংলাদেশি হাইস্কুলের শিক্ষার্থীরা সুযোগ পাবে।
ঢাকায় মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে ইয়েস প্রোগ্রামের আওতায় বাংলাদেশের ৮-১১ গ্রেডে ভালো ফল করা হাইস্কুল শিক্ষার্থীদের এক বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য বৃত্তি প্রদান করা হবে। কেনেডি-লুগার ইয়েস প্রোগ্রামের মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ইয়েস বৃত্তি একটি মেধাভিত্তিক ও উন্মুক্ত কার্যক্রম। এতে বিনামূল্যে আবেদন করা যাবে। ২০০৪ সাল থেকে প্রায় ৪০০ বাংলাদেশি হাইস্কুল শিক্ষার্থী ইয়েস কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
আবেদনের যোগ্যতা
সুযোগসুবিধা
ইয়েস প্রোগ্রামের ব্যয়ভার অর্থাৎ বিমান ভাড়া, মার্কিন ভিসা ফি, যুক্তরাষ্ট্রে থাকা-খাওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ও মাসিক ১২৫ ডলারের হাতখরচ যুক্তরাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র বিভাগ বহন করে। প্রত্যেক শিক্ষার্থী একটি আমেরিকান হোস্ট ফ্যামিলির সঙ্গে বসবাস করবে। শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রের যেকোনো অঙ্গরাজ্যে বসবাস করতে হতে পারে, যার ব্যবস্থা আমেরিকান প্লেসমেন্ট সংস্থা করে থাকে।
আবেদন ও বাছাই প্রক্রিয়া
ইয়েস প্রোগ্রামের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে www.iearnbd.org আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কাছ থেকে সত্যায়িত করতে হবে। সেই কাগজপত্র স্ক্যান করে অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। প্রাথমিক আবেদনের পর যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশ করা হবে এবং ফোন ইন্টারভিউর জন্য আমন্ত্রিত করা হবে। ইন্টারভিউ ৩ মিনিট দীর্ঘ হবে। সাক্ষাৎকারের বিস্তারিত ফল শুধু যোগ্য প্রার্থীদের পাঠানো হবে। ফোন ইন্টারভিউ থেকে বাছাইকৃত সীমিতসংখ্যক প্রার্থীকে ইএলটিআইএস (ELTiS) পরীক্ষা ও ইন-ক্লাস প্রবন্ধ রচনায় অংশ নিতে হবে।
চূড়ান্ত আবেদন ও সাক্ষাৎকার
ইএলটিআইএস পরীক্ষা এবং ইন-ক্লাসের প্রবন্ধ রচনা পরীক্ষার সাফল্য অর্জনকারীরা চূড়ান্ত আবেদন জমা দেবে। তারা যোগ্য বিবেচিত হলে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হবে। নির্বাচন প্রক্রিয়া ২০২৫ সালের জানুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে। চূড়ান্ত সাক্ষাৎকারের পর ইয়েস প্রোগ্রাম থেকে চূড়ান্ত ও অল্টারনেটদের তালিকা ঘোষণা করা হবে। নির্বাচিত আবেদনকারীদের অবহিত করা হবে এবং যুক্তরাষ্ট্র যাওয়ার আগে এনহেন্সমেন্ট অ্যাকটিভিটি, পিডিও এবং ট্রাভেল ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করতে হবে।
আবেদনের শেষ সময়
আবেদনের শেষ দিন ২৭ অক্টোবর, ২০২৪। বাংলাদেশ সময় বিকাল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত : https://shorturl.at/7uDMX