× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচিত্র দিবস

আজ ভেড়াকে জড়িয়ে ধরার দিন

শাকিব হুসাইন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৫:১৯ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৬:০৯ পিএম

ছবি :  সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রকৃতির নির্মল সম্পর্কগুলোর মধ্যে একটি হচ্ছে মানুষের সঙ্গে পশুর বন্ধুত্ব স্থাপন। যদিও এ কাজটি একটু কঠিন। তবে আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে অতি সহজে পশুপাখিকে বশে আনতে পারবেন। গৃহপালিত হোক আর বনের পশু হোক তাদের সঙ্গে মানুষের বন্ধুত্ব নতুন না। তাই পশুকে ভালোবাসার নিদর্শন হিসেবে এমন কিছু দিন রয়েছে, যা ঘটা করে পালিত হয়ে থাকে। এমনই একটি দিন ‘ভেড়াকে জড়িয়ে ধরা বা আলিঙ্গন দিবস’। এ দিনটি প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার পালিত হয়। শুনে কিছুটা কৌতূহলী হয়ে উঠেছেন। হওয়ারই কথা। ভেড়ার জন্য গোটা একটা দিন কাটিয়ে দেবেন! 

তাহলে মূল ঘটনায় ফেরা যাক। ‘ক্রেজি শিপ লেডি অব ইকুইনকস্‌ ফার্মস’-এর প্রথম ভেড়া ছিল পানকিন। শিপ লেডি ও পানকিনের গল্প শুরু ১৯৯২ সালের দিকে। সে সময় পানকিন ব্লুগ্রাস স্টকইয়ার্ডে একটি অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা পেয়েছিল। তখন থেকেই শিপ লেডির সঙ্গে পানকিনের গভীর বন্ধুত্ব। ১২ বছর শিপ লেডি ও পানকিনের বন্ধুত্ব অটুট ছিল। খোলা আকাশের নিচে সবুজ ঘাসের জমিন ছেড়ে চলে গেল অনেক দূরের আকাশে। পানকিন মারা গেলে তার মালিকিন খুব কষ্ট পেলেন। নরম পশমের এ পশুটির সঙ্গে তার কত মজার স্মৃতি ছিল। পানকিনের সঙ্গে কাটানো সেই মধুর মুহূর্তগুলো ধরে রাখতে মালিক প্রতি বছর এ দিনে ভেড়ার খামারের দরজা খুলে দেন। তখন পশুপ্রেমীরা দলে দলে এসে সাদা তুলতুলে লোমশ শরীরের ভেড়াদের ভালোবাসতে এবং আদর করতে আসতেন। দারুণ একটা দিন কাটিয়ে চলে যেতেন দর্শনার্থীরা। সময়ের সঙ্গে সঙ্গে এ দিবসটির প্রচার এবং প্রসার ঘটে। কৃষক থেকে শুরু করে শহরের নাগরিকও এতে যোগ তে থাকে।

এতগুলো কথা শুনে নিশ্চয়ই আপনারও ইচ্ছে হচ্ছে ভেড়াকে জড়িয়ে ধরতে। তাহলে আর দেরি কেন, আজই আশপাশের কোনো ভেড়াকে একটু ভালোবেসে আসুন। আপনিই শুধু একটি ভেড়ার দিন একটু উজ্জ্বল করতে পারেন। একটি ভেড়াকে আদর করার মাধ্যমে পৃথিবীর সব প্রাণীর প্রতি ভালোবাসাও প্রকাশিত হোক। আর তাছড়া পশু হিসেবেও ভেড়া আদর পাওয়ার যোগ্য। দারুণ উপকারী এ পশুর নরম পশম দিয়ে তৈরি হয় কত চাদর, কম্বলসহ আরও কত যে পোশাক। এর মাংসও ও দুগ্ধও পুষ্টিগুণে ভরপুর। প্রাচীন গ্রিকরা পাশা খেলার পাশা হিসেবে ব্যবহার করত ভেড়ার হাড়। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জমি উর্বর রাখতে ভেড়া পালন করা খুব জরুরি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা