× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আঁকছে খোকা

সুফিয়ান আহমদ চৌধুরী

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১২:৫৮ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৩:০৮ পিএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

রঙতুলিতে আঁকছে খোকা

আঁকছে মিষ্টি ছবি

সবুজ শোভা দেশের ছবি

আঁকছে সুখে সবই।


আঁকছে খোকা পাখির ছবি

আঁকছে রবি রাঙা

গাছগাছালি পুকুর আঁকে

মনটা বেশ চাঙা।


আঁকছে খোকা ধানের ক্ষেত

আঁকছে মাঝি চাষি

গাঁয়ের বধূ রাখাল ছেলে

আঁকছে ভালোবাসি।


আঁকছে খোকা ফুলের ছবি

রঙিন ফড়িং আঁকে

ছবিটা দেখে কতই খুশি

আনন্দে মা যে থাকে।


খোকন সোনা মনটা খুলে

আঁকছে পাতা ভরে

আঁকছে খোকা খুশিতে ছবি

ছুটির দিনে ঘরে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা